News Flash

Image

মোটর চালক সমিতির চাকা বনধ সফল করিমগঞ্জে

করিমগঞ্জ (অসম), ৫ জানুয়ারি (হি.স.) : মোটর চালক সমিতির চাকা বনধ সফল হয়েছে দক্ষিণ অসমের করিমগঞ্জে । ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩ এর বিরোধিতায় ডাকা চাকা বনধে সফল করতে এদিন সকাল থেকে মাঠে নামেন পিকেটাররা । শহরের প্রধান প্রধান প্রবেশ পথ গুলিতে অবরোধ গড়ে তোলেন বনধ সমর্থকরা । জাতীয় সড়কের উপর গাড়ি চলাচল করতে বাধা দেয় বনধ সমর্থনকারীরা । জরুরি পরিষেবা, গুনুৎসবের দায়িত্বে থাকা পরীক্ষক সহ ছাত্র ছাত্রীদের বাহন ছাড়া বাকি সব ধরনের বাহন আটকে দেওয়া হয় । চাকা বনধে সকাল থেকেই প্রায় শুনশান ছিল শহর করিমগঞ্জ ।

এদিকে বনধে যে ভাবে সাধারণ মানুষ সাড়া দিয়েছেন তাতে খুশি করিমগঞ্জ মোটর চালক সমিতির কর্মকর্তারা । বনধ প্রসঙ্গে চালক সমিতির সভাপতি বলেন, অন্যান্য স্থানে ৪৮ ঘন্টার চাকা বনধ ডাকা হলে করিমগঞ্জে ২৪ ঘন্টার বনধ আহবান করা হয়েছে এবং তা একশ শতাংশ সফল হয়েছে । চালক ডাকা বনধে পূর্ণ সমর্থন ছিল বিভিন্ন দল-সংঘটনের । তিনি বলেন, ইচ্ছাকৃতভাবে কেউ দুর্ঘটনায় করে না । আচমকা ঘটে যাওয়া দুর্ঘটনার ফলে ১০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে সেটা একপ্রকার অত্যাচার। কেননা যে ট্রাক বা বাস চালকের ১০ লক্ষ টাকা জরিমানা দেওয়ার ক্ষমতা থাকবে সেই ব্যক্তি গাড়ি চালাবে কেন। এর প্রয়োজনই নেই। এই অবস্থায় অবিলম্বে নতুন আইন প্রত্যাহার করা না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন সভাপতি বিক্ষোভকারীরা ।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top