News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নতুন হিট এ্যান্ড রান বিলের বিরুদ্ধে ধর্মনগরে বিক্ষোভে সামিল অয়েল ট্যাঙ্কার চালকরা
Image

নতুন হিট এ্যান্ড রান বিলের বিরুদ্ধে ধর্মনগরে বিক্ষোভে সামিল অয়েল ট্যাঙ্কার চালকরা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৫ জানুয়ারি : কেন্দ্রীয় সরকার সংসদে হিট এন্ড রান বিলকে কার্যকরী করতে যে প্রস্তাব আনা হয়েছে এই প্রস্তাবকে ধিক্কার জানিয়ে শুক্রবার ধর্মনগরের ইন্ডিয়ান অয়েল এবং আসাম অয়েলের অয়েল ট্যাংকার চালকরা একদিনের কর্মবিরতি পালন করেছে। এই বিলকে কোনোমতেই যেন সংসদে পাস হতে দেওয়া না হয় তার পক্ষে সারা দেশ জুড়ে যে আন্দোলন শুরু হয়েছে তার সঙ্গে সামিল হয়েছে ধর্মনগরের ওয়েল ট্যাঙ্কার চালকরা।

তারা জানায় যদি ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার মতো তাদের ক্ষমতা থাকতো তাহলে তারা কেনই বা গাড়ি চালাত। আর সাথে সাত বছরের জেল তাদের জীবনকে ধ্বংস করে দেওয়ার শামিল করা হয়েছে এই বিলে। তারা সরকারের কাজে সন্তুষ্ট এবং সরকারের সাথে রয়েছে তবুও এই বিল চালকদের স্বার্থের পরিপন্থী হওয়ায় তা তারা মেনে নিতে পারছে না বলে জানিয়েছেন।

প্রয়োজনে এই বিল পাস না হওয়ার জন্য চালকরা দেশজুড়ে বৃহত্তর আন্দোলনে শামিল হবে এবং পরিবহন ব্যবস্থা বন্ধ করে দিয়ে দেশকে অচল করে দেবে বলে হুমকি দেয়।

Releated Posts

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026

একগুচ্ছ সমস্যায় রামকৃষ্ণ মহাবিদ্যালয়, বিক্ষোভে এবিভিপি

কৈলাসহর, ১১ আগস্ট: পানীয় জল থেকে শুরু করে নিরাপত্তা, একাধিক সমস্যায় জর্জরিত কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়। দীর্ঘদিন ধরে কলেজের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

চার মাস ধরে জলে ডুবে একমাত্র যাতায়াতের রাস্তা, দুর্ভোগে দুরাই শিববাড়ির ছয় পরিবার

আগরতলা, ১১ আগস্ট: বাড়িঘরে যাতায়াতের একমাত্র রাস্তা দীর্ঘদিন ধরে জলের নিচে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন দুরাই শিববাড়ি পঞ্চায়েত…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top