News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষক স্বল্পতায় ভুগছে জয়নগর মাধ্যমিক বিদ্যালয়
Image

শিক্ষক স্বল্পতায় ভুগছে জয়নগর মাধ্যমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,৫ জানুয়ারি : রাজ্যে নতুন শিক্ষা ব্যবস্থার উন্নতির হাত প্রসারিত করে রাজ্য সরকার একের পর এক বিদ্যালয়কে উন্নত থেকে উন্নততর করার প্রচেষ্টা হাতে নিয়ে কাজ করে চলেছে। কিন্তু শিক্ষক শিক্ষিকার অভাবে বিদ্যালয়ের করুণ অবস্থা। বিদ্যালয়ের মান উন্নয়নে পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা কে নিয়োগ করা হোক বিদ্যালয়ে দাবি এলাকাবাসীর।

জয়নগর মাধ্যমিক বিদ্যালয়টিকে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা চারমাস আগে উদ্বোধন করেছেন। কিন্তু যে পরিমাণ শিক্ষক ন্যূনতম দরকার সেই পরিমাণ শিক্ষক এখনো এই বিদ্যালয়ে নেই। পর্যাপ্ত শিক্ষকের অভাবে ধুঁকছে বিদ্যালয়টি।

বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে একাদশ শ্রেণি পর্যন্ত বর্তমানে ছাত্র-ছাত্রীর সংখ্যা রয়েছে ৩৪৭ জন। তার মধ্যে নতুনভাবে শুরু হওয়া একাদশ শ্রেণীতে রয়েছে ২২জন। একাদশ শ্রেণীতে ইংরেজি বাংলা রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস এবং শিক্ষাবিজ্ঞান বিষয়গুলি থাকলেও সেগুলি পড়ানোর জন্য রয়েছেন মাত্র দুইজন শিক্ষক একজন ইংরেজির এবং একজন বাংলার। বাকি বিষয়গুলি বিষয় শিক্ষক ছাড়াই অন্যান্য শিক্ষকদেরকে দিয়ে কাজ চালানো হচ্ছে।

 তবে নিদারুণ অবস্থা রয়েছে এই বিদ্যালয়ের প্রাইমারি স্তরে। এই স্তরে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ১২৫ জন ছাত্রছাত্রী থাকলেও শিক্ষকের সংখ্যা মাত্র দুইজন। অর্থাৎ প্রতি শিক্ষক একসাথে দুটি ক্লাস করলেও সব সময়ই কোন একটি ক্লাস শিক্ষক ছাড়া ছাত্ররা বসে সময় কাটায়। দুপুরের স্তরে ১৪জন শিক্ষক এবং একজন প্রধান শিক্ষক থাকলেও প্রাইমারি স্তরে মাত্র দুই জন শিক্ষক দিয়ে বিদ্যালয়টির ছাত্র-ছাত্রীদের পঠন পাঠন প্রক্রিয়া চলছে।

এই বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতা দূর করতে সরকার ব্যবস্থা গ্রহন করুক দাবি জানিয়েছেন এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন জনগণ।

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top