News Flash

  • Home
  • দেশ
  • “সীমান্তের বিস্তীর্ণ এলাকা আজ মুক্তাঞ্চল হয়ে গিয়েছে“, প্রতিক্রিয়া দিলীপ ঘোষের
Image

“সীমান্তের বিস্তীর্ণ এলাকা আজ মুক্তাঞ্চল হয়ে গিয়েছে“, প্রতিক্রিয়া দিলীপ ঘোষের

কলকাতা, ৫ জানুয়ারি (হি.স.) : সন্দেশখালির ঘটনার কড়া প্রতিক্রিয়া দিলেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি এবং প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ।

শুক্রবার তিনি এক ভিডিওবার্তায় বলেন, বাংলাদেশ সীমান্তের বিস্তীর্ণ এলাকা আজ মুক্তাঞ্চল হয়ে গিয়েছে। বাংলাদেশ থেকে লোকেরা এখানে সোনা, মাদকদ্রব্য নিয়ে আসছে। এখান থেকে পাচার করছে গরু, অন্যান্য জিনিস। বিরাট একটা টাকার লেনদেন হচ্ছে। সরকারি টাকা লুঠ হয়ে যাচ্ছে।

এসব যাতে চলতে পারে টিএমসি সরকার সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে দিচ্ছে না। বিভিন্ন জিনিস পাচার হওয়ার সঙ্গে সঙ্গে পঞ্চায়েতের টাকা লুট হয়ে যাচ্ছে। সীমান্ত সুরক্ষিত হলে দেশ সুরক্ষিত হবে। যে কথা আমরা বার বার বলেছি আজ পরিস্কার হয়ে গেল যে কেন্দ্রীয় বাহিনী সুরক্ষিত নয়। যারা এসব বেআইনি কাজ করে তৃণমূলকে অর্থ যোগাচ্ছে, মমতা ব্যানার্জির সরকার বারবার তাদের বাঁচানোর চেষ্টা করছে। তাঁর কাছের অফিসারদের বাঁচাতে তিনি ধর্ণা দেন।

সিবিআই কমপ্লেক্সে তাঁর নেতাদের নিয়ে গেলে দলের ছেলেরা এলাকা ঘিরে রাখে।
সত্য উদ্ঘাটনের কাজে, দোষীদের শাস্তি দেওয়ার কাজে বারবার বাধা দেওয়া হচ্ছে। তার প্রকৃষ্ঠ উদাহরণ আজ আমরা দেখলাম। রক্তাক্ত ঘটনার মাধ্যমে সেটা লোকের চোখে এসেছে।”

Releated Posts

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top