News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ‘ইট রাইট স্টেশন’ সার্টিফিকেট অর্জন করল উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন 
Image

‘ইট রাইট স্টেশন’ সার্টিফিকেট অর্জন করল উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন 

মালিগাঁও, 0৫ জানুয়ারি : যাত্রীদের উচ্চমানের পুষ্টিকর খাবার দেওয়ার স্বীকৃতি জানানোর জন্য এফএসএসএআই (ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথোরিটি অব ইন্ডিয়া)-এর পক্ষ থেকে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের কাটিহার ডিভিশনের নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনকে ‘ইট রাইট স্টেশন’ সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এই স্টেশনে এফএসএসএআই-এর দ্বারা প্রতিষ্ঠিত নির্দেশনাগুলির যোগ্যতা অর্জন করতে সক্ষম এবং এই মর্যাদা অর্জন করা উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের এটি অষ্টম রেলওয়ে স্টেশন। এই সার্টিফিকেটটি ২৯ ডিসেম্বর, ২০২৩ থেকে ২৮ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সময়ের জন্য প্রদান করা হয়েছে।

এছাড়াও, যাত্রীদের সুরক্ষিত ও স্বাস্থ্যসম্মত খাবার দেওয়া নিশ্চিত করার প্রচেষ্টায় উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ভবিষ্যতে আরও স্টেশনকে এফএসএসএআই-এর দ্বারা ‘ইট রাইট স্টেশন’-এর স্বীকৃতি অর্জনের জন্য গ্রহণ করার পরিকল্পনা করেছে এবং তার জন্য প্রয়োজনীয় প্রচেষ্টাও চালানো হচ্ছে। এর আগে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের গুয়াহাটি, হরিশ্চন্দ্রপুর, লামডিং, রঙিয়া, মরিয়নি, সামসী ও নিউ বঙাইগাঁও রেলওয়ে স্টেশনকে এফএসএসএআই-এর দ্বারা ‘ইট রাইট স্টেশন’-এর সার্টিফিকেট প্রদান করা হয়েছিল।

এখানে উল্লেখযোগ্য যে গুণমানসম্মত খাদ্য সংরক্ষণ ও স্বাস্থ্যবিধি অনুসরণ করা রেলওয়ে স্টেশনগুলিকে এফএসএসএআই-এর দ্বারা ‘ইট রাইট স্টেশন’ সার্টিফিকেট প্রদান করা হয়। যাত্রীদের সুরক্ষিত ও স্বাস্থ্যকর খাবার দেওয়ার ক্ষেত্রে যে রেল স্টেশনগুলি মান নির্ধারণ করে তাদের এফএসএসএআই এই সার্টিফিকেট দিয়ে থাকে। এফএসএসএআই-এর তালিকাভুক্ত থার্ড-পার্টি অডিট এজেন্সির সিদ্ধান্ত মর্মে এই স্টেশনগুলিকে প্রমাণপত্র দেওয়া হয়ে।

প্রত্যেক ভারতীয়র জন্য সুরক্ষিত, স্বাস্থ্যকর ও টেকসই খাবার নিশ্চিত করতে দেশের খাদ্য ব্যবস্থার রূপান্তরের লক্ষ্যে এফএসএসএআই-এর এক বৃহৎমাপের প্রচেষ্টা ‘ইট রাইট ইন্ডিয়া’ অভিযানের একটি অংশ এই সার্টিফিকেট।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top