গাছের নিচে চাপা পড়ে মৃত্যু এক ব্যক্তির

আগরতলা, ৫ ডিসেম্বর: গাছের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে খোয়াই হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত বলে ঘোর দিয়েছে।

জনৈক ব্যক্তি জানিয়েছেন, আজ খোয়াই ধলাবিল পালপাড়া এলাকায় গাছ কাটতে গিয়েছিলেন সুকুমার মালাকার (৫০)। তাঁর  বাড়ি খোয়াই পদ্মবিল এলাকায়। গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে তাঁর। সাথে সাথে তাঁর পরিবারকে খবর পাঠানো হয়েছে। তাঁকে উদ্ধার করে খোয়াই হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা দিয়েছে।