News Flash

  • Home
  • খেলা
  • জয়ের আনন্দে নতুন বছর শুরু বার্সেলোনার
Image

জয়ের আনন্দে নতুন বছর শুরু বার্সেলোনার

বার্সেলোনা, ৫ জানুয়ারি (হি.স.): নতুন বছরের শুরুটা ভালো হবে তো?-এই উত্তর খুঁজতে গিয়ে প্রতিপক্ষের মাঠে শুরুতেই এক মিনিটের ব্যবধানে বড় দুই ধাক্কা বার্সিলোনার। একাদশ মিনিটে চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যান জোয়াও কানসেলো আর পরের মিনিটেই গোল হজম। দ্বিতীয়ার্ধে বার্সা সমতায় ফিরল বটে কিন্তু ছন্দে ফিরল না। এর ফলে পয়েন্ট হারানোর ভয় জাগতে থাকে।তবে শেষের দিকে সেই ভয় কাটিয়ে জয়ের আনন্দে নতুন বছর শুরু করল লা লিগার শিরোপাধারীরা।

লা লিগায় বৃহস্পতিবার রাতে লাস পালমাসের মাঠে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। গত বছর তারা প্রীতি ম্যাচে আমেরিকার কাছে হেরে বছরটা শেষ করেছিল। ২০২৪ সালের শুরুতে এর্নান্দেসের দল সাদামাটা ফুটবল খেলেও খুঁজে পেল জয়ের পথ। পালমাসের বিপক্ষে এ নিয়ে লিগে বার্সেলোনা ১৫ ম্যাচ অজেয় থাকল। লিগ টেবিলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের (৪৮ পয়েন্ট) সঙ্গে ব্যবধানও কমিয়ে আনল। ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে শাভির দল। রিয়ালের সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে জিরোনা।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top