News Flash

Image

৪৫ প্যাকেটে মোট ১৩২ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

আমবাসা, ৫ জানুয়ারি: নেশা মুক্ত ত্রিপুরা গঠনে আবারও সাফল্য পেয়েছে আমবাসা থানার গোপন। আমবাসা নাকা পয়েন্টে এক গাড়িতে তল্লাশি চালিয়ে ৪৫ প্যাকেটে মোট ১৩২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সিপাহিজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী। সাথে লরির চালকও সহ চালককে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত শুকনো গাঁজার বাজার মূল্য আনুমানিক ১৩ লক্ষাধিক টাকা হবে।

সিপাহিজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী জানিয়েছেন, গোপন সূত্রে খবর আসে আজ ভোরে তেলিয়ামুড়া থেকে শিলংয়ের উদ্দেশ্যে গাড়ি করে গাজা পাচার করা হবে। সেই মোতাবেক আমবাসা নাকা পয়েন্টে পুলিশ উত পেতে বসে থাকে। তখন নাকা পয়েন্টে এএস০৯এসি৬৬৪৬ নম্বরের গাড়িকে আটক করে আমবাসা থানার পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে ছোটো বড়ো মোট ৪৫ প্যাকেট শুঁকনো গাঁজা উদ্বার করে। ৪৫প্যাকেটে মোট ১৩২ কেজি গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন ।সাথে গাড়ির চালকও সহ চালককে আটক করা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন,বাজেয়াপ্ত শুকনো গাঁজার বাজার মূল্য আনুমানিক ১৩ লক্ষাধিক টাকা হবে।তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top