News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লি থেকে গ্রেফতা হিজবুলের ওয়ান্টেড জঙ্গি জাভেদ আহমেদ মাট্টু
Image

দিল্লি থেকে গ্রেফতা হিজবুলের ওয়ান্টেড জঙ্গি জাভেদ আহমেদ মাট্টু

নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.) : অবশেষে ধরা পড়ল কাশ্মীরে ত্রাস । বৃহস্পতিবার দিল্লি থেকে হিজবুল মুজাহিদিনের ওয়ান্টেড জঙ্গি জাভেদ আহমেদ মাট্টুকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল। কেন্দ্রীয় গোয়েন্দাদের হটলিস্টেও নাম ছিল কাশ্মীরে একাধিক নাশকতার সঙ্গে জড়িয়েছে এই হিজবুল জঙ্গির ।

পুলিশ সূত্রে খবর, জম্মু-কাশ্মীরের সোপোরের বাসিন্দা মাট্টু। বেশ কয়েক বার পাকিস্তানে গিয়েছিল সে। জম্মু-কাশ্মীরের একাধিক জায়গায় হামলার সঙ্গে জড়িত ছিল হিজবুল মুজাহিদিন জঙ্গি। জম্মু-কাশ্মীরের নিরাপত্তারক্ষীদের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় যে ১০ জঙ্গিনেতার নাম রয়েছে তার মধ্যে মাট্টু এক জন। ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকাতেও ছিল কাশ্মিরী জঙ্গির নাম। হিজবুলের এই জঙ্গিনেতার মাথার দাম ঘোষণা করা হয়েছিল পাঁচ লক্ষ টাকা।

আদতে কাশ্মীরের সোপিয়ানের বাসিন্দা জাভেদ আহমেদ মাট্টু। হিজবুল মুজাহিদিনের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সে। পাকিস্তানেও তার অবাধ যাতায়াত। পাক মদতেই কাশ্মীরের একাধিক এলাকায় লাগাতার নাশকতা চালিয়ে গিয়েছে জাভেদ। নানা সময়ে শাকিব, ফয়জল, মুসেবের মতো ছদ্মনাম ব্যবহার করেও ধুলো দিয়েছে তদন্তকারীদের চোখে। দীর্ঘদিন ধরেই কুখ্যাত জঙ্গির খোঁজ চালিয়েছে গোয়েন্দা সংস্থাগুলো।

অবশেষে বৃহস্পতিবার সাফল্য মিলেছে। দিল্লি থেকে ধরা পড়েছে জঙ্গি নেতা। দিল্লি পুলিশের স্পেশাল সেলের হাতে গ্রেফতার হয়েছে মাট্টু। পুলিশের তরফে জানানো হয়, জম্মু কাশ্মীরে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে এই জঙ্গিকে। এনআইএও দীর্ঘদিন ধরে এই জঙ্গি নেতার খোঁজ চালাচ্ছিল। যদিও জঙ্গি নেতার বিরুদ্ধে আগামী দিনে কী ব্যবস্থা নেওয়া হবে, সেই নিয়ে দিল্লি পুলিশের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top