News Flash

Image

দেড়গাঁও দুর্ঘটনায় শিশু সহ গুরুতর আহত চারজনকে জিএমসিএইচে স্থানান্তর

গুয়াহাটি, ৪ জানুয়ারি (হি.স.) : বুধবার ভোরে গোলাঘাট জেলার অন্তর্গত দেড়গাঁওয়ের বালিজানে ৩৭ নম্বর জাতীয় সড়কে সংঘটিত দুর্ঘটনায় আহত চারজনকে সংকটজনক অবস্থায় যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে গুয়াহাটিতে গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতাল (জিএমসিএইচ)–এ স্থানান্তর করা হয়েছে। বাকি ২৭ জনের চিকিৎসা যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালেই চলছে। তাঁদের অধিকাংশের শারীরিক অবস্থার পরিবর্তন হয়নি বলে জানা গেছে। কয়েকজনের চিকিৎসা আইসিইউতে রেখে চলছে।

বুধবার ভোর প্ৰায় পাঁচটা নাগাদ বালিজানের ৩৭ নম্বর চারলেন জাতীয় সড়কে কয়লা-বোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী আলট্রা বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু-তরুণী-মহিলা সহ ১২ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আর বাড়েনি। তবে আহতদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা সংকটজনক বলে প্রাপ্ত খবরে প্রকাশ।

সংকটজনক অবস্থায় যাদের গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে তাঁরা কুলুমণি শইকিয়া (৩৪), তাঁর মেয়ে প্ৰীতি শইকিয়া (৬), মৃদুল শইকিয়া (৪০) এবং অরূপ শইকিয়া (৩৭)।

গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানান, আহত সবাই বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত দলের সতর্ক পর্যবেক্ষণে রয়েছেন। আজ ভোররাত প্রায় দেড়টা নাগাদ শিশুকন্যা প্ৰীতিকে নিয়ে আসা হয়েছে। তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। তার বুকের পাঁজরে আঘাত লেগেছে। এছাড়া তার কানের গোড়া থেকে ম্যান্ডিবুলার অ্যাঙ্গেলের গোড়া পর্যন্ত ছয় সেন্টিমিটার প্রেস্টিচ ক্ষত পাওয়া গেছে। ওই স্থান থেকে রক্তপাত হচ্ছে। তার প্লাস্টিক সার্জারির প্রয়োজন হতে পারে। প্রীতির চিকিৎসার তত্ত্বাবধান করছেন বিশেষজ্ঞ ডা. এইচ আহমেদে।

প্রীতির মা কুলুমণি শইকিয়া ভোররাত ১.:২৫টায় গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছেন। তাঁর বাম কাঁধের জয়েন্ট এবং ডান হাঁটুর জয়েন্টে মারাত্মক আঘাত রয়েছে। তাঁর ছয়টি পাঁজর ভেঙেছে। তিনি বিশেষজ্ঞ ডা. আর দাসের পর্যবেক্ষণে রয়েছেন।

Releated Posts

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top