ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি।। জাতীয় স্কুল সাঁতার প্রতিযোগিতা আজ, বুধবার থেকে দিল্লিতে শুরু হয়েছে। ৬৭ তম জাতীয় স্কুল গেমসের সাঁতার প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন আজ, বুধবার হলেও ত্রিপুরার সাঁতারুরা নামছে আগামীকাল। দিল্লির তালকোটরা স্টেডিয়াম কমপ্লেক্স স্থিত সুইমিংপুলে আয়োজিত এবারকার জাতীয় স্কুল সাঁতারে বয়স ভিত্তিক অনূর্ধ্ব ১৪, অনূর্ধ্ব ১৭ এবং অনূর্ধ্ব ১৯ গ্রুপে প্রতিযোগিতা হবে। জাতীয় স্কুল ভিত্তিক এই সাঁতার প্রতিযোগিতায় সারা দেশ থেকে মোট ৪৪ টি টীম অংশ নিয়েছে। ১৪ সদস্য বিশিষ্ট ত্রিপুরা দলের সাঁতারুরা রয়েছে এই প্রতিযোগিতায়। ৯ জানুয়ারি পর্যন্ত আয়োজিত এই প্রতিযোগিতায় ত্রিপুরা দলের সাঁতারুরা আগামীকাল পুলে নামছে। এদিকে রাজ্য দলের সাফল্যের বিষয়ে কোচ এবং ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের কর্মকর্তারা যথেষ্ট আশাবাদী।

দিল্লিতে জাতীয় স্কুল সাঁতারে ত্রিপুরা দল পুলে নামছে আজ
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

















