News Flash

  • Home
  • দিনের খবর
  • মধ্যপ্রদেশকে কর্মসংস্থান ও উন্নয়নমুখী রাজ্য করতে চাই : মোহন যাদব
Image

মধ্যপ্রদেশকে কর্মসংস্থান ও উন্নয়নমুখী রাজ্য করতে চাই : মোহন যাদব

নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি.স.) : মধ্যপ্রদেশকে কর্মসংস্থান ও উন্নয়নমুখী রাজ্য করতে চাই, বুধবার এই মন্তব্য করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। এদিন মধ্যপ্রদেশের জব্বলপুরে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকেই মুখ্যমন্ত্রী একথা বলেন।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এদিন আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জব্বলপুর বিভাগের উন্নয়নমূলক কাজের বিষয়ে একটি পর্যালোচনা বৈঠক করেছেন।জব্বলপুরে প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেছেন, “জব্বলপুরে উন্নয়নের প্রচুর সম্ভাবনা রয়েছে”। মধ্যপ্রদেশ রাজ্যের সামগ্রিক পরিস্থিতির উন্নয়ন নিয়ে এদিন মন্ত্রিসভায় আলোচনা করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি জানান, এদিনের বৈঠকে আমরা কীভাবে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো যায় সেনিয়ে আলোচনা করেছি। শুধু তাই নয়, উন্নয়নের ক্ষেত্র চিহ্নিতকরণ এবং বিভাগীয় আইনশৃঙ্খলা বিষয়েও আলোচনা হয় এই বৈঠকে। আমরা এই রাজ্যকে কর্মসংস্থান ও উন্নয়নমুখী করতে চাই।”

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top