News Flash

  • Home
  • দিনের খবর
  • সুখদেব সিং খুনের মামলায় তৎপর এনআইএ, হরিয়ানা ও রাজস্থানের ৩১টি ঠিকানায় অভিযান
Image

সুখদেব সিং খুনের মামলায় তৎপর এনআইএ, হরিয়ানা ও রাজস্থানের ৩১টি ঠিকানায় অভিযান

চন্ডীগড় ও জয়পুর, ৩ জানুয়ারি (হি.স.) : শ্রী রাষ্ট্রীয় রাজপুত করণী সেনার প্রধান সুখদেব সিং গোগামেদি খুনের ঘটনায় এবার তৎপর হয়ে উঠল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। বুধবার সকাল থেকে গোগামেদি খুনের ঘটনায় হরিয়ানা ও রাজস্থানের মোট ৩১টি স্থানে তল্লাশি অভিযান চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা। হরিয়ানার মহেন্দ্রগড়ে এদিন সকাল থেকে তল্লাশি অভিযান চালাচ্ছেন এনআইএ আধিকারিকরা। তল্লাশি অভিযান চালানো হয় রাজস্থানের জয়পুরেও।

উল্লেখ্য, বেশ কিছু দিন রাজস্থানের জয়পুরে ‘শ্রী রাষ্ট্রীয় রাজপুত করণী সেনা’-র প্রধান গোগামেদিকে গুলি করে খুন করা হয়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, নিহত নেতার সামনে বসে রয়েছে কয়েক জন। গোগামেদি যখন নিজের ফোন দেখতে ব্যস্ত, সেই সময় হঠাৎই উঠে দাঁড়িয়ে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে তারা। পুলিশের তরফে জানানো হয়, গোগামেদিকে লক্ষ্য করে মোট ৫টি গুলি চালানো হয়। শেষ গুলিটি নিহতের মাথায় লাগে। এই ঘটনার তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা।

Releated Posts

উত্তর ২৪ পরগনায় ‘তোলাবাজি’ ঘিরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, গ্রেফতার দুই

কলকাতা, ৬ অক্টোবর (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার খড়দহে তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষের…

ByByNews Desk Oct 6, 2026

ছত্তিশগড়ের আবুজমাড়ে যৌথ অভিযানে উদ্ধার ৭টি আইইডি

রায়পুর/নারায়ণপুর, ৬ অক্টোবর (আইএএনএস): ছত্তিশগড়ের স্পর্শকাতর আবুজমাড় এলাকায় নারায়ণপুর পুলিশ এবং ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)-এর ২৯তম ব্যাটালিয়নের যৌথ…

ByByNews Desk Oct 6, 2026

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, সাব-ইন্সপেক্টরের কলার ধরার অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীর

কলকাতা, ৬ অক্টোবর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালীন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে হুমকি…

ByByNews Desk Oct 6, 2026

‘অপরাধীদের মনে ভয় তৈরি করুন’, দিল্লিতে ধর্ষণের ঘটনায় পুলিশকে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক ধর্ষণ ও যৌন নিগ্রহের ঘটনাগুলি নিয়ে স্বতঃপ্রণোদিত মামলায় সোমবার দিল্লি পুলিশ ও…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top