News Flash

  • Home
  • প্রধান খবর
  • অরবিন্দ কেজরিওয়াল হলেন “কট্টর বেইমান” : গৌরব ভাটিয়া
Image

অরবিন্দ কেজরিওয়াল হলেন “কট্টর বেইমান” : গৌরব ভাটিয়া

নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি.স.) : অরবিন্দ কেজরিওয়াল হলেন “কট্টর বেইমান”, বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান কেজরিওয়ালের ইডির সমন এড়ানো প্রসঙ্গে এই মন্তব্য করেন বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া। বুধবার বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া একটি সাংবাদিক সম্মেলনে একথা বলেন।

আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর সমন এড়িয়ে যাওয়া প্রসঙ্গে তোপ দেগেছেন বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া। বুধবার আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে ডেকে পাঠিয়েছিল ইডি, কিন্তু এদিনকে সকালেই এএপি দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি ইডির দফতরে যাবেন না।

বুধবার বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া একটি সাংবাদিক সম্মেলন করে বলেন, “অরবিন্দ কেজরিওয়াল ইডিকে সমন ফিরিয়ে নেওয়ার জন্য একটি চিঠি লিখেছিলেন। তিনি আরও বলেছিলেন যে ৫টি রাজ্যে নির্বাচন রয়েছে এবং আমি একজন তারকা প্রচারক তাই আমি সমনে হাজিরা দেব না, কিন্তু আসল তথ্য হল, এএপি দল মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে নোটার থেকেও কম ভোট পেয়েছে”। বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া আরও বলেছেন, “কট্টর বেইমান” হলেন অরবিন্দ কেজরিওয়াল। যিনি একসময় বলতেন যে আমাদের ভারত থেকে দুর্নীতি নির্মূল করতে হবে, কিন্তু বর্তমানে তিনি এখন এমন একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তিতে পরিণত হয়েছেন যিনি মনে করছেন যে তিনি আইনের ঊর্ধ্বে চলে গেছেন।

Releated Posts

মাদকবিরোধী অভিযানে চেন্নাই পুলিশের সাফল্য, এক সপ্তাহে গ্রেফতার ৭৭; উদ্ধার বিপুল মাদক ও যানবাহন

চেন্নাই, ২২ জুন (আইএএনএস): মাদক পাচার ও নিষিদ্ধ নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে এক সপ্তাহে ৭৭ জনকে…

ByByNews Desk Jun 22, 2026

ভারতের জন্য ৪২৮ মিলিয়ন ডলারের প্রতিরক্ষা সহায়তা প্যাকেজ অনুমোদন করল আমেরিকা

ওয়াশিংটন, ২২ জুন : ভারতের জন্য মোট ৪২৮.২ মিলিয়ন মার্কিন ডলারের দুটি প্রতিরক্ষা সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে আমেরিকা।…

ByByNews Desk Jun 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে চলতি সপ্তাহে একাধিক বৈঠক, জানালেন সের্গিও গর

নয়াদিল্লি, ২২ জুন : প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বিটিএ) চূড়ান্ত করার লক্ষ্যে ভারত ও আমেরিকার মধ্যে আলোচনা আরও…

ByByNews Desk Jun 22, 2026

ডিসেম্বরের মধ্যেই ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি, ২০২৭ সালের শুরুতে কার্যকর হওয়ার সম্ভাবনা: পীযূষ গোয়েল

মুম্বই, ২১ জুন (আইএএনএস): ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) চলতি বছরের…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top