News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অভাব অনটন এবং নেশা কারবারির কারণে শহরে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে : সদর এসডিপিও
Image

অভাব অনটন এবং নেশা কারবারির কারণে শহরে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে : সদর এসডিপিও

আগরতলা, ২ জানুয়ারি: অভাব অনটন এবং নেশা কারবারির কারণে শহরে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। এমনটাই দাবি করেছেন খোদ সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায়।

আজ গোপন সংবাদের ভিত্তিতে চুরি যাওয়া স্বর্ণালকার সহ চার জন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্র সম্পর্কে নানা তথ্য জানা যাবে বলে জানিয়েছেন তিনি।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গত বছরের ২০ ও ২৯ ডিসেম্বর বনমালিপুর এবং ধলেশ্বর থেকে স্বর্ণালকার চুরির মামলা থানায় দায়ের করা হয়েছিল। তাছাড়াও, কিছু দিন যাবৎ বিভিন্ন জায়গায় থেকে চুরির অভিযোগ উঠে আসছিল।সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল গোপন সংবাদের ভিত্তি খবর আসে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে পুলিশ। অবশেষে চোর চক্রের মূল অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ।

এদিন তিনি আরও বলেন, অভিযানে অভয়নগরের বাসিন্দা অমিত দেববর্মা(২২)-কে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে চুরি যাওয়ার বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়েছে। তাঁকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্রের আরও তিনজনের নাম উঠে আসে।

ধৃতরা হলেন, ইন্দ্রনগরের বাসিন্দা অভিজিৎ দেববর্মা(২৭), উত্তর বনমালিপুরের বাসিন্দা কমল দেববর্মা(২৪) ও অভয়নগরের বাসিন্দা আকাশ রবি দাস(২৪)সাথে সাথে পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে গিয়েছে। তাঁদের কাছ থেকে তিনটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top