ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি।। ৪৫ তম জাতীয় জুনিয়র হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে বিহারে। আগামী ২৭ থেকে ৩১ জানুয়ারি বিহারের স্যারণে অনুষ্ঠেয় জাতীয় জুনিয়র হ্যান্ডবল আসরে বালিকা বিভাগে ত্রিপুরা দল অংশ নেবে বলে স্থির হয়েছে। এর জন্য রাজ্য দল গঠনের উদ্দেশ্যে আগামী ৪ জানুয়ারি বেলা ১১ টায় উমাকান্ত হ্যান্ডবল মাঠে একদিনের নির্বাচনী শিবির অনুষ্ঠিত হবে। ১-১-২০০৪ বা তার পরে যাদের জন্ম তারিখ, এমন ইচ্ছুক খেলোয়াড়দের ওইদিন যথাসময়ে উমাকান্ত হ্যান্ডবল মাঠে উপস্থিত থাকার জন্য অল ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সম্পাদক এক বিবৃতিতে আহ্বান জানিয়েছেন।

জাতীয় হ্যান্ডবল বিহারে রাজ্য দলের সিলেকশন
Tags:
Releated Posts
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…


















