News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিআরপিএফ’র বর্ষবিদায় সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজ্যপাল
Image

সিআরপিএফ’র বর্ষবিদায় সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজ্যপাল

আগরতলা, ১ জানুয়ারি: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গতকাল শালবাগানস্থিত সিআরপিএফ’র ১২৪ নং ব্যাটেলিয়ানের মুখ্য কার্যালয়ে বর্ষবিদায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে রাজ্যপাল বলেন, দেশে আভ্যন্তরীন সুরক্ষা প্রদানে সিআরপিএফ অভাবনীয় কাজ করছে। রাজ্যে আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রের সিআরপিএফও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 

তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে রাজ্য অচিরেই উত্তর-পূর্বাঞ্চলের প্রবেশদ্বার হয়ে উঠবে। তখন রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষায় সিআরপিএফ জওয়ানদের দায়িত্ব আরও বাড়বে। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট মুকেশ ত্যাগী। অনুষ্ঠানে কেন্দ্রীয় বিদ্যালয়, জওহর নবোদয় বিদ্যালয় এবং সিআরপিএফ’র জওয়ানগণ বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানে ফার্স্ট লেডি রেনুকা নান্নু, সিআরপিএফ’র ডিআইজি রাকেশ কুমার যাদব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Releated Posts

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে আরও এক অভিযুক্ত গ্রেফতার, কোটি টাকার জালিয়াতির অভিযোগ

আগরতলা, ২০ জুন: সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে চলমান তদন্তে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স (এনসিসি)…

ByByNews Desk Jun 20, 2026

ছুরিকাঘাতে আহত যুবক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন; অভিযুক্তের খোঁজে পুলিশ

উদয়পুর, ২০ জুন: গোমতী জেলার মন্দির নগর উদয়পুরের মাতাবাড়ি এলাকায় ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন কিষান দত্ত নামে এক যুবক।…

ByByNews Desk Jun 20, 2026

সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব এবিভিপি, ২২ জুন জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন

কমলপুর, ২০ জুন: সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। এ…

ByByNews Desk Jun 20, 2026

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, যোগচর্চায় সচেতনতার বার্তা

আগরতলা, ২০ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলা শহরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা। পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশন…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top