News Flash

  • Home
  • দেশ
  • ৫ জানুয়ারি সোলান ও শিমলায় জনসভা বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডার
Image

৫ জানুয়ারি সোলান ও শিমলায় জনসভা বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডার

শিমলা, ১ জানুয়ারি (হি.স.) : আগামী ৫ জানুয়ারি সোলান ও শিমলায় আয়োজিত জনসভায় ভাষণ দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। সোমবার এই তথ্য জানিয়েছেন, বিজেপির রাজ্য সভাপতি ডঃ রাজীব বিন্দল। ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা ৫ জানুয়ারি হিমাচল প্রদেশে দুটি জনসভায় ভাষণ দেবেন। তিনি সোলানে একটি রাস্তার উদ্বোধনও করবেন।

তিনটি রাজ্যে বিজেপির জয়ের পর কর্মীদের তরফে নাড্ডাকে নাগরিক সংবর্ধনাও দেওয়া হবে। বিজেপির রাজ্য সভাপতি ডঃ রাজীব বিন্দল সোমবার জানিয়েছেন, তিনটি রাজ্যে বিজেপি বিপুল সংখ্যক ভোট পেয়ে জয়ী হওয়ার পরে সোলান এবং শিমলায় জেপি নাড্ডা জনসভার আয়োজন করেছেন। তিনি বলেন, শিমলার সংসদীয় এলাকার মানুষ জগৎ প্রকাশ নাড্ডাকে সোলান ও শিমলায় স্বাগত জানাবে। প্রথমে ৫ জানুয়ারি সকাল ৯টায় সোলান মল রোডে জেপি নাড্ডার রোড শো অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ১টায় হোটেল পিটারহফ শিমলায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিন্দাল আরও জানান, সন্ধ্যা ৬টা নাগাদ ভারতীয় জনতা পার্টির হিমাচল প্রদেশের কোর গ্রুপের সভায় ভাষণ দেবেন নাড্ডা।
রাজীব বিন্দল বলেন, তিনটি বড় রাজ্যে ভারতীয় জনতা পার্টির জয় দেশের পুরো পরিবেশকে বিজেপিপন্থী করে তুলেছে এবং নরেন্দ্র মোদী দেশের সেরা নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। বিন্দল জানান, দেশবাসী ২০২৪ সালে আবারও নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী করতে চাইছে, তিনি দাবি করেন মোদী ও বিজেপির সঙ্গে দেশের অগ্রগতি নিশ্চিত করতে হবে। নরেন্দ্র মোদী ২০৪৭ সালের মধ্যে ভারতকে বিশ্বের সেরা দেশ হিসেবে গড়ে তোলার কাজ শুরু করেছেন এবং আমাদের সকলকে একসঙ্গে তা সম্পূর্ণ করতে হবে।

Releated Posts

মাদ্রাসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা এআইএমপিএলবি-এর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) মঙ্গলবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা সম্পর্কে…

ByBySandeep Biswas Aug 4, 2026

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top