News Flash

  • Home
  • দিনের খবর
  • ঝাড়খণ্ডে রোড ডিভাইডারে গাড়ির ধাক্কা লেগে মৃত ৬, আহত ২
Image

ঝাড়খণ্ডে রোড ডিভাইডারে গাড়ির ধাক্কা লেগে মৃত ৬, আহত ২

জামশেদপুর, ১ জানুয়ারি (হি.স.) : ঝাড়খণ্ডের জামশেদপুর শহরে একটি গাড়ির সঙ্গে ডিভাইডারের ধাক্কা লেগে ৬ জনের মৃত্যু হয়েছে। ২ জন আহত হয়েছেন। পুলিশ সূত্রে এই তথ্য জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার সকালে ঝাড়খণ্ডের জামশেদপুর শহরে একটি ডিভাইডারের সঙ্গে গাড়ির ধাক্কা লেগে ৬ জনের মৃত্যু হয়েছে সেইসঙ্গে ২ জনের আহত হওয়ার খবরও পাওয়া গিয়েছে।

একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন, সোমবার ভোর ৫টা নাগাদ বিস্তুপুর থানা এলাকার সার্কিট হাউস স্কোয়ারের কাছে দুর্ঘটনাটি ঘটে। জামশেদপুরের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ কৌশল কিশোর জানিয়েছেন, “আটজন ব্যক্তি একটি পাঁচ সিটের গাড়িতে করে আসছিল। তাদের গাড়িটি প্রথমে একটি রাস্তার ডিভাইডারে এবং তারপরে একটি রাস্তার পাশের খুঁটিতে ধাক্কা দেয়৷ আটজনের মধ্যে পাঁচজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে আরও একজনের মৃত্যু হয়। বাকি দুজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এসএসপি বলেন, গাড়িটি প্রচণ্ড গতিতে ছিল বলেই দুর্ঘটনাটি ঘটেছে।
দুর্ঘটনার প্রভাব এতটাই বেশি ছিল যে আটজনই গাড়ির ভিতরে আটকে পড়েছিল। গাড়ির ভেতর থেকে তাদের বের করতে গ্যাস কাটার ব্যবহার করা হয়। তিনি আরও জানান, এরা সবাই সরাইকেলা-খারসওয়ান জেলার আরআইটি থানা এলাকার বাসিন্দা। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top