News Flash

  • Home
  • দেশ
  • ছত্রপতি সম্ভাজিনগরের কারখানায় অগ্নিকাণ্ডে মৃতদের আত্মীয়দের ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর
Image

ছত্রপতি সম্ভাজিনগরের কারখানায় অগ্নিকাণ্ডে মৃতদের আত্মীয়দের ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুম্বই, ৩১ডিসেম্বর(হি.স.) : মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের কারখানায় অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। শনিবার রাতে ছত্রপতি সম্ভাজিনগরের একটি হ্যান্ড গ্লাভস তৈরির কারখানায় আগুন লেগে ৬ জন শ্রমিকের মৃত্যু হয়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে রবিবার ৬ জন শ্রমিকের পরিবারকে ৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন।

পুলিশ জানিয়েছে, ওয়ালুজ শিল্প এলাকায় সানশাইন এন্টারপ্রাইজেস ইউনিটে শনিবার রাত ১টা নাগাদ আগুনের সূত্রপাত হয়। সেসময় ওই কারখানায় মোট ১৩ জন শ্রমিক কাজ করছিলেন। সাতজন ইউনিটের টিনের ছাদ ভেঙে আগুন থেকে বাঁচতে সক্ষম হলেও, ৬ জনের মৃত্যু হয়। ওই কারখানায় হ্যান্ড গ্লাভস তৈরি করা হচ্ছিল বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর তরফ থেকে রবিবার একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, শিন্ডে মৃতের আত্মীয়দের প্রত্যেককে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবেন। এছাড়াও তিনি আহতদের চিকিৎসা ব্যয় বহন করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, তিনি শ্রমিকদের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। দমকল আধিকারিকরা জানিয়েছেন, ভোর সাড়ে তিনটে নাগাদ আগুন নেভানো হয়।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা রাহুল-খাড়্গের, বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের…

ByByNews Desk Jul 26, 2026

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top