News Flash

  • Home
  • দিনের খবর
  • বছরের শেষ দিনে কুষ্ঠ আশ্রমে জেপি নাড্ডা ও যোগী আদিত্যনাথ
Image

বছরের শেষ দিনে কুষ্ঠ আশ্রমে জেপি নাড্ডা ও যোগী আদিত্যনাথ

লখনউ, ৩১ডিসেম্বর(হি.স.) : বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লখনউয়ের কুষ্ঠ আশ্রমে যান। এদিন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নানা জনকল্যাণমূলক কাজে অংশ নিয়েছিলেন। রবিবার উভয় নেতা কুষ্ঠরোগীদের আশ্রম পরিদর্শন করেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন।

নাড্ডা এবং যোগী প্রথমে মন্দিরে প্রার্থনা করেন। তারপর কুষ্ঠ রোগী এবং অন্যান্য দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করেন। সেই সঙ্গে স্থানীয় শিশুদের সঙ্গে আলাপ করে জিজ্ঞেস করেন – তোমরা কি পড়তে যাও? এরপর ওই শিশুদের মাঝে চকলেট ও টফিও বিতরণ করা হয়। একইসঙ্গে, মুখ্যমন্ত্রী কুষ্ঠরোগীরা সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কি না সে সম্পর্কে জানতে চান। তারপর তাদের সঙ্গে ছবিও তোলেন। তাঁদের দুজনের উপস্থিতিতে এদিন কুষ্ঠরোগীরা ভজন ও কীর্তনও উপস্থাপন করে। এই ভোজনের মাধ্যমে ভগবান শ্রী রামের মহিমা তুলে ধরা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক, বিজেপি রাজ্য সভাপতি চৌধুরী ভূপেন্দ্র সিং, রাজ্যের অর্থমন্ত্রী সুরেশ খান্না, বিধান পরিষদের সদস্য মহসিন রাজা, মহেন্দ্র সিং প্রমুখ।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top