News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • এনসিএইচএসি নির্বাচন : দলের ইস্তাহার প্রকাশ তৃণমূল কংগ্রেসের অসম প্রদেশ সভাপতি রিপুনের
Image

এনসিএইচএসি নির্বাচন : দলের ইস্তাহার প্রকাশ তৃণমূল কংগ্রেসের অসম প্রদেশ সভাপতি রিপুনের

হাফলং (অসম), ৩০ ডিসেম্বর (হি.স.) : উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ (এনসিএইচএসি)-এর নির্বাচনে দলের ইস্তাহার প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের অসম প্রদেশ সভাপতি রিপুন বরা।

আজ শনিবার হাফলঙের মলহয় গ্রামের কমিউনিটি হল-এ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের ইস্তাহার প্রকাশ করে রিপুন বরা বলেন, এবারই প্রথমবারের জন্য উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করছে, তা এক ইতিহাস। রিপুন বলেন, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনে তৃণমূল কংগ্রেস ১১টি আসনে প্রার্থী দিয়েছে। তবে প্রার্থী তালিকায় ১২ জনের নাম ছিল। কিন্তু একজন প্রার্থী নিজেই মনোনয়নপত্র দাখিল করেননি। তাই তৃণমূল কংগ্রেস পরিষদের ১১টি আসনে প্রার্থী দিয়েছে।

পরিষদের ওই ১১টি আসনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে দাবি করে রিপুন বরা বলেন, তৃণমূল কংগ্রেস ডিমা হাসাও জেলায় নতুন পার্টি হিসেবে আত্মপ্রকাশ করায় সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে। কারণ সাধারণ মানুষ পরিবর্তন চাইছে। তিনি বলেন, যেহেতু তৃণমূল কংগ্রেস পরিষদের ১১টি আসনে প্রার্থী দিয়েছে, তাই পরিষদ গঠন করতে পারবে দল। তবে পরিষদে বিরোধী দল হিসেবে জনগণের সমস্যা নিয়ে কাজ করে যাবে বলে মন্তব্য করে রিপুন বরা বলেন, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনের অধীনে। তাই রাজ্য সরকার ও বিজেপি প্রশাসন যন্ত্রকে ব্যবহার করছে। কারণ বিজেপির ধনবল যেমন রয়েছে তেমনি বাহুবলও ব্যবহার করছে।

এ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেস আপত্তি জানিয়েছে। কিন্তু এতে কতটুকু কাজ হবে, সন্দেহ রয়েছে বলে অভিযোগ উত্থাপন করে রিপুন বরা বলেন, জনগণ এর বিচার করবেন। রিপুন বরার অভিযোগ, বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করে বিভাজনের সৃষ্টি করছে। বিজেপি তানাশাহির রাজত্ব চালাচ্ছে। মূল্যবৃদ্ধি, বেকার সমস্যায় নাজেহাল সাধারণ মানুষ। বিজেপি লোকতন্ত্র এবং সংবিধানকে ধ্বংস করে দিচ্ছে বলে অভিযোগ করে রিপুন বরা বলেন, ডিমা হাসাও জেলার মানুষ এবার এর যোগ্য জবাব দিতে প্রস্তুত।

এদিকে ডিমা হাসাও জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা হাফলং আসনের প্রার্থী আচিং জেমি বলেন, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজেপিকে ১১টি আসনে কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দেবে। তৃণমূল কংগ্রেসের ১১ জন প্রার্থী বিজেপির সঙ্গে সামনে থেকে নির্বাচনে লড়াই চালিয়ে যাবেন। বিনাযুদ্ধে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে রাজি নয় তৃণমূল কংগ্রেস, মন্তব্য আচিং জেমির।

Releated Posts

গণতান্ত্রিক ঐতিহ্য বজায় রেখে রাজ্য ও দেশের উন্নয়নে কাজ করুন, অরুণাচলের বিধায়কদের রাধাকৃষ্ণনের আহ্বান

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গণতন্ত্রের সর্বোচ্চ ঐতিহ্য বজায় রেখে অরুণাচলপ্রদেশ ও দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সম্মিলিতভাবে কাজ…

ByByNews Desk Sep 9, 2026

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top