News Flash

  • Home
  • দেশ
  • মেক্সিকোতে বন্দুকবাজের হামলায় নিহত ৬, আহত কমপক্ষে ২৬ জন
Image

মেক্সিকোতে বন্দুকবাজের হামলায় নিহত ৬, আহত কমপক্ষে ২৬ জন

মেক্সিকো সিটি, ৩০ ডিসেম্বর (হি.স.): ফের বন্দুকবাজের হানা। এবার মেক্সিকোতে। আর দু’দিন পরেই বছর শেষ। তাই উইকএন্ডের পাশাপাশি বছর শেষের পার্টিতে মজেছিলেন উত্তর মেক্সিকোর বাসিন্দারা। কিন্তু আচমকাই বন্দুকবাজদের হানায় রক্তে ভেসে গেল পার্টি চত্বর। মৃত্যু হল ৬ জনের। আহত ২৬। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে দু’জনের বয়স ১৮-এর নীচে। জখমদের মধ্যে বেশ কিছু শিশুও রয়েছেন। জখম ২৬ জনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তারা ভর্তি রয়েছেন হাসপাতালে।

পুলিশের তরফে জানানো হয়েছে, ওই পার্টিতে ছিলেন একজন অপরাধী। তাকে খুন করতেই এসেছিলেন চারজন বন্দুকবাজ। যার মধ্যে একজন বন্দুকবাজ ওই পার্টিতে প্রথম থেকেই ছিলেন। বাকি তিনজন পরে পার্টিতে প্রবেশ করেই হামলা চালাতে থাকেন। বন্দুকবাজের হামলায় নিহত হয়েছেন ওই অপরাধী। কিন্তু নির্দোষ বেশ কয়েকজন মানুষেরও মৃত্যু হয়েছে। বন্দুকবাজেরা পালিয়েছেন, তবে তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Releated Posts

‘অভিলেখ পাতাল’ পোর্টালে ২০ কোটির বেশি ঐতিহাসিক নথি অনলাইনে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): দেশের ইতিহাসকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে বড় পদক্ষেপ—ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়ার ‘অভিলেখ পাতাল’…

ByByNews Desk Apr 26, 2026

বঙ্গে কংগ্রেস কর্মী খুনে তৃণমূলের বিরুদ্ধে ‘সন্ত্রাসের রাজত্ব’-এর অভিযোগ রাহুলের

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসানসোলে কংগ্রেস কর্মী দেবদীপ চট্টোপাধ্যায়ের হত্যাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 26, 2026

জনগণনার দায়িত্ব সবার, শুধু সরকারের নয়: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): জনগণনা শুধুমাত্র সরকারের কাজ নয়, বরং প্রত্যেক নাগরিকের দায়িত্ব—এ কথা উল্লেখ করে দেশবাসীকে ২০২৭…

ByByNews Desk Apr 26, 2026

কপিল সাঙওয়ান গ্যাংয়ের অস্ত্র সরবরাহকারী গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি-গ্যাংস্টার স্কোয়াড (এজিএস) কপিল সাঙওয়ান ওরফে নান্দু গ্যাংয়ের সঙ্গে যুক্ত…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top