News Flash

  • Home
  • দিনের খবর
  • মেজিয়া ও বড়জোড়া শিল্পাঞ্চলে দুটি দুর্ঘটনায় দুজনের মৃত্যু
Image

মেজিয়া ও বড়জোড়া শিল্পাঞ্চলে দুটি দুর্ঘটনায় দুজনের মৃত্যু

বাঁকুড়া ৩০ জানুয়ারি (হি. স.) : বড়জোড়া ও মেজিয়া শিল্পাঞ্চলে দুটি পৃথক ঘটনায় দুই বাইক আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।এই মর্মান্তিক ঘটনায় প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ শিল্পাঞ্চলে ২৪ ঘন্টা যান চলাচলের বিরাম নেই। বিশেষ করে দুর্লভপুর বড়জোড়া শিল্পকরিডর ও বাঁকুড়া দুর্গাপুর ৯ নং রাজ্য সড়ক । এই দুই রাস্তায় বেপরোয়া যান নিয়ন্ত্রণে পুলিশের নজরদারি অত্যন্ত কম। বাসিন্দাদের অভিযোগ পুলিশ গাড়ি থেকে তোলা আদায়েই ব্যস্ত থাকে । নজরদারি করবে কে?তাই দুর্ঘটনা হামেশাই ঘটছে । এই রাস্তাতেই শনিবার দুটি দুর্ঘটনা ঘটে।

এদিন সকালে মেজিয়া শিল্পাঞ্চলের গঙ্গাজলঘাটি থানার দুর্লভপুর -বড়জোড়া শিল্প করিডোরের লাগাপাড়া ব্যাঙ্ক মোড়ে বাইক দুর্ঘটনায় এক ব্যাক্তি প্রাণ হারান। পুলিশ জানিয়েছে মৃতের নাম সুবোধ পাল( ৫০) । বাড়ি আসানসোলের সালানপুর। তিনি গঙ্গাজলঘাটির ভদরা মোড়ের কাছে একটি বেসরকারি কারখানার কর্মী । এদিন সকালে বাড়ি থেকে কাজে যোগ দিতে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাস ও লরি বড়জোড়া দিকে রেষারেষি করে আসছিল । বাইক আরোহীকে লরিটি ধাক্কা মারলে তিনি পিছনের চাকায় পড়ে গিয়ে পিষ্ট হন । ঘটনাস্থলেই মৃত্যু ঘটে তার । এরপরই স্থানীয় মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠেন। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। তারা লাগাপাড়া ব্যাঙ্ক মোড়ে ট্রাফিক ব্যবস্থার দাবী জানান। তাদের বক্তব্য এই মোড়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনবহুল এলাকা। অনেক বয়স্ক মানুষ রাস্তা পেরিয়ে ব্যাঙ্কে আসেন।
দ্বিতীয় ঘটনাটি ঘটে বড়জোড়া চৌমাথা মোড়ে শুক্রবার রাতে। অ্যাডভেঞ্চার প্রিয় ৮ যুবক ৪ টি মোটরবাইক চেপে মুর্শিদাবাদ থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে বড়জোড়া চৌমাথায় লরির সঙ্গে ধাকা হয় এক বাইক চালকের ।পিছনে বসে থাকা যুবক ছিটকে পড়েন লরিটির চাকার সামনে। সঙ্গে সঙ্গে তাকে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে মৃতের নাম আলামিন সেখ (২৩)। বাড়ি মুর্শিদাবাদের শক্তিপুর থানার মিঞা গ্রামে। শনিবার মৃতদেহ ২ টি গঙ্গাজলঘাটি ও বড়জোড়া থানার পুলিশ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।——হিন্দু স্হান সমাচার, সোমনাথ বরাট, বাঁকুড়া

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top