News Flash

Image

রিষড়ায় বিজেপি কর্মীর উপর হামলা

হুগলি, ৩০ ডিসেম্বর (হি.স.) : হুগলি জেলার রিষড়ায় এলাহাবাদ ব্যাঙ্কের শাখায় হামলা চালায় কয়েকজন যুবক। শনিবার এই হামলায় মাথায় গুরুতর চোট পান এক বিজেপি কর্মী।

রিষড়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শশী সিং ঝা জানিয়েছেন, আহত বিজেপি কর্মীর নাম প্রতীক সিং। তিনি বিজেপির সক্রিয় কর্মী। শনিবার সকালে তিনি এলাহাবাদ ব্যাঙ্কে টাকা তুলতে গিয়েছিলেন। সেই সময় কয়েকজন যুবক রড নিয়ে তার ওপর হামলা চালায়। প্রতীক সিং গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

কাউন্সিলর জানান, এ বিষয়ে থানায় মৌখিক অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগও করা হবে। আক্রমণকারীদের বিরুদ্ধে পুলিশ থেকে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন শশী সিং ঝা ।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top