News Flash

  • Home
  • দিনের খবর
  • তারিখ ও মাস বদলেছে, কিন্তু কাজ করার প্রতিশ্রুতির কোনও পরিবর্তন হয়নি : অনুরাগ ঠাকুর
Image

তারিখ ও মাস বদলেছে, কিন্তু কাজ করার প্রতিশ্রুতির কোনও পরিবর্তন হয়নি : অনুরাগ ঠাকুর

নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর শনিবার দিল্লির এনএমসি-তে ২০২৪ সালের জন্য ভারত সরকারের ক্যালেন্ডারের সূচনা করেছেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “তারিখ ও মাস বদলেছে, বছর অতিক্রান্ত হয়েছে, কিন্তু একটি বিষয় যা পরিবর্তিত হয়নি তা হল, আমাদের কাজ করার প্রতিশ্রুতি, দুর্নীতিমুক্ত সরকার, একটি উন্নত ভারতের (বিকশিত ভারত) প্রতিশ্রুতি এবং সেই কারণেই দেশ এখন সমস্বরে বলছে ‘ভরোসা বরকারর, মোদী সরকার’।”

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর আরও বলেছেন, “স্টার্টআপের ক্ষেত্রে আগে ভারত কোথাও ছিল না, কিন্তু এখন ভারত তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেমে পরিণত হয়েছে। এটি ভারতের যুবকদের শক্তি এবং স্টার্টআপ ইন্ডিয়া উদ্যোগের সাফল্য… একইভাবে, আমরা বিশ্বের ফার্মা হাব হয়েছি।”

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top