News Flash

  • Home
  • দিনের খবর
  • এসএসবি’র পৃথক অভিযানে বিদেশি মদ ও ইউরিয়া সার বাজেয়াপ্ত কিশনগঞ্জে
Image

এসএসবি’র পৃথক অভিযানে বিদেশি মদ ও ইউরিয়া সার বাজেয়াপ্ত কিশনগঞ্জে

কিশনগঞ্জ, ৩০ ডিসেম্বর (হি. স.) : বিহারের কিশনগঞ্জের দিঘলব্যাংক এলাকার নেপাল সীমান্তে শুক্রবার গভীর রাতে এসএসবির ১২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা দুটি পৃথক অভিযান চালিয়ে বিদেশি মদ ও ইউরিয়া সার বাজেয়াপ্ত করে। তবে দুটি ঘটনায় পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

শুক্রবার রাতে এসএসবি ডুব্বাটোলি বিওপি’র কাছে বিদেশি মদ বাজেয়াপ্ত হয়। জানা গিয়েছে, ২০ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত একই এলাকায় এসএসবি’র অভিযানে প্রায় ২০০ লিটার বিদেশি মদ বাজেয়াপ্ত হল। এই মদ নেপাল থেকে ভারতে পাচার করা হচ্ছিল। মদ দিঘলব্যাংক পুলিশের হেপাজতে তুলে দেওয়া হয়েছে।

এদিকে দিঘলব্যাংকের পুরোনো বাজার এলাকায় আট বস্তা ইউরিয়া সার নেপালের দিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সেইসময় সহায়ক কমান্ডান্ট প্রিয়রঞ্জন চাকমার নেতৃত্বে টহলরত দল সীমান্তে ওই সার বাজেয়াপ্ত করে। তবে পালিয়ে যায় পাচারকারীরা। এসএসবি নিরন্তর রাতে এলাকায় টহল দিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top