News Flash

Image

মধ্যপ্রদেশে বিষ খেয়ে আত্মঘাতী যুগল

ধর, ৩০ ডিসেম্বর (হি. স.) : মধ্যপ্রদেশের ধর জেলার ধামনোদ থানা এলাকায় শুক্রবার রাতে বিষ খেয়ে আত্মহত্যা করেছে এক যুবক ও এক তরুণী। শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। মনে করা হচ্ছে প্রণয় ঘটিত কারনে দুজনে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

ধামনোদ থানার ইনচার্জ সমীর পতিদারের মতে, পায়েল এবং সুরেশ সালিয়া গুজরি গ্রামের বাসিন্দা। শুক্রবার রাতে দু’জন মাঠের মধ্যেই বিষ খায়। শনিবার সকালে উভয়ের মরদেহ মাঠের মধ্যে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশের তরফে জানানো হয়েছে, এটি প্রাথমিকভাবে প্রেমঘটিত ভয়ে আত্মহত্যা। পুলিশ সব দিক থেকে ঘটনার তদন্ত করছে। শনিবার সকালে পায়েলের মৃত্যুর খবর শুনে তার মায়ের শারীরিক অবস্থার অবনতি হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top