News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তরপ্রদেশে ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় মৃত ৩, আহত ২
Image

উত্তরপ্রদেশে ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় মৃত ৩, আহত ২

গোন্ডা, ৩০ ডিসেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশে ঘন কুয়াশার কারণে একটি সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২ জন ব্যক্তি। শুক্রবার রাতে একটি বেসরকারী বাস একটি মোটরসাইকেলে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। শনিবার পুলিশ জানিয়েছে, গতরাতে প্রচণ্ড কুয়াশার কারণে কর্নেলগঞ্জ-বেলসার-নবাবগঞ্জ সড়কের কর্নেলগঞ্জ থানার অন্তর্গত চকরৌটের কাছে একটি বেসরকারী বাস একটি মোটরসাইকেলে ধাক্কা দিলে ৩জন ব্যক্তির মৃত্যু হয়। আহত হয়েছেন ২ জন ব্যক্তি।

ঘন কুয়াশার কারণে একটি বেসরকারী বাস একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে দুই চাকার আরোহী দুই ব্যক্তির মৃত্যু হয়। পুলিশ সুপারিনটেনডেন্ট বিনীত জয়সওয়াল বলেন, মোটরসাইকেলটিকে ধাক্কা দেওয়ার পর বাসের চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ফুটপাতে থাকা এক ব্যক্তির উপর ছুটে গেলে তারও মৃত্যু হয়। মোট তিনজনের মৃত্যু হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জয়সওয়াল জানিয়েছেন, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাসের চালক দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিনীত জয়সওয়াল জানান, চালককে গ্রেফতারের জন্য দল গঠন করা হয়েছে।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top