News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তরপ্রদেশে তিন দিনে ১০ ডিগ্রি পারদ পতন, ৫৩টি জেলায় কুয়াশার সতর্কতা
Image

উত্তরপ্রদেশে তিন দিনে ১০ ডিগ্রি পারদ পতন, ৫৩টি জেলায় কুয়াশার সতর্কতা

কানপুর, ৩০ ডিসেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশে তিনদিনে ১০ ডিগ্রি সেলসিয়াস পারদ পতন হয়েছে। উত্তরপ্রদেশ রাজ্যে তীব্র শীতের মধ্যে তাপমাত্রা ক্রমাগত কমছে। গত তিন দিনে গড় তাপমাত্রা থেকে সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস কমেছে। রাজ্যের ৫৩টি জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শনিবার কানপুরের চন্দ্রশেখর আজাদ ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির আবহাওয়াবিদ ডঃ এসএন সুনীল পান্ডে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাজ্যে শৈত্যপ্রবাহের পরিস্থিতি বিরাজ করছে। বিজনরের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ৫৩টি জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

উত্তরপ্রদেশ রাজ্যের কানপুর, লখনউ, রায়বেরেলি, আমেঠি, সুলতানপুর, উন্নাও, কনৌজ, কানপুর দেহাত, সম্বল, এটাওয়া, ফারুখাবাদ, ফতেহপুর, কৌশাম্বি, প্রয়াগরাজ, প্রতাপগড়, জৌনপুর, বারাণসী, সোনভদ্র, মির্জাপুর, ভদোহি, গোড়ারিয়া বালিয়া, বাস্তি, বাহরাইচ, অযোধ্যা, গোন্ডা, আম্বেদকর নগর, মহারাজগঞ্জ, পিলভিট সহ মোট ৫৩টি জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top