News Flash

  • Home
  • দিনের খবর
  • ২০ মাসের রেকর্ড সময়ে তৈরি হয়েছে অযোধ্যা বিমানবন্দর : সঞ্জীব কুমার
Image

২০ মাসের রেকর্ড সময়ে তৈরি হয়েছে অযোধ্যা বিমানবন্দর : সঞ্জীব কুমার

নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স.) : মাত্র ২০ মাসের রেকর্ড সময়ের মধ্যে অযোধ্যা বিমানবন্দর সম্পূর্ণ করা হয়েছে, শনিবার একথা জানান এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (এএআই ) চেয়ারম্যান সঞ্জীব কুমার। তিনি বলেন, এএআই বিমানবন্দর নির্মাণের কাজ হাতে নিয়েছিল। গত বছরের এপ্রিলে উত্তর প্রদেশ সরকারের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পর বিমান সংযোগ উন্নত করার পরিকল্পনা করা হয়েছিল।

উত্তর প্রদেশ সরকারের দেওয়া জমিতেই ৮২১ একর এলাকা জুড়ে অযোধ্যা বিমানবন্দর তৈরী করা হয়েছে। চেয়ারম্যান সঞ্জীব কুমার অযোধ্যার জন্য বিমান সংযোগের তাৎপর্যের কথা উল্লেখ করে বিমানবন্দর দ্রুত সমাপ্তিতে তাঁর আনন্দ প্রকাশ করেছেন। বিমানবন্দর কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনার কথাও তিনি এদিন তুলে ধরেন। রাম মন্দির এবং অন্যান্য আশেপাশের ধর্মীয় স্থান যেমন রাম কি পাউরি, হনুমানগৰ্হি, নাগেশ্বর নাথ মন্দির, বিড়লা মন্দির পরিদর্শনকারী তীর্থযাত্রীদের আগমনের জন্য ডিজাইন করা হয়েছে। বিমানবন্দরটি তীর্থযাত্রার পর্যটনকে উৎসাহিত করবে এবং সারাবছর ধরে ব্যবসায়িক কার্যক্রমকে সহজতর করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top