News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২০২৪-এর লোকসভা নির্বাচনে ফের ক্ষমতায় আসবে মোদী সরকার, প্রত্যয় দিলীপ ঘোষের
Image

২০২৪-এর লোকসভা নির্বাচনে ফের ক্ষমতায় আসবে মোদী সরকার, প্রত্যয় দিলীপ ঘোষের

পশ্চিম মেদিনীপুর, ৩০ ডিসেম্বর (হি.স.): আসন্ন ২০২৪-এর লোকসভা নির্বাচনে ফের ক্ষমতায় আসবে মোদী সরকার। প্রত্যয় বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। শনিবার সকালে পশ্চিম মেদিনীপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খড়গপুরের সাংসদ দিলীপ ঘোষ বলেছেন, “২০২৪ সালে (লোকসভা নির্বাচন) আবারও মোদী সরকার ক্ষমতায় আসবে। গতবারের ভোটে আমরা ১৮টি (লোকসভা) আসনে জিতেছিলাম। যাইহোক, আমরা এখন রাজ্যের (পশ্চিমবঙ্গ) ৩৫টি আসন জয়ের জন্য কাজ করছি।”

আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে অনেক বিরোধী নেতার না যাওয়া প্রসঙ্গেও মুখ খুলেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, “যারা এমন আচরণ করছে, তাঁরা কার সঙ্গে আছে তা স্পষ্ট। যে ভগবান রামের সঙ্গে নেই সে ভারতের সঙ্গেও নেই এবং যদি তাঁরা ভারতের সঙ্গে না থাকে তবে দেশের জনগণও তাঁদের সঙ্গে নেই। নির্বাচন একটি বিরাট ব্যাপার। যারা যাচ্ছে না, তাঁদের এ জন্য মূল্য চোকাতে হবে…ভগবান রাম গোটা দেশের।”

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top