News Flash

  • Home
  • দিনের খবর
  • হেমন্ত সোরেনকে ফের ডেকে পাঠাল ইডি, এবার সপ্তমবারের জন্য পাঠানো হল সমন
Image

হেমন্ত সোরেনকে ফের ডেকে পাঠাল ইডি, এবার সপ্তমবারের জন্য পাঠানো হল সমন

রাঁচি, ৩০ ডিসেম্বর (হি.স.): ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ফের ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জমি দুর্নীতির সঙ্গে সম্পর্কিত মামলায় এই নিয়ে সপ্তমবার হেমন্তকে ডেকে পাঠাল ইডি। তবে, এবার ঠিক কবে ডেকে পাঠানো হয়েছে সে বিষয়ে কিছুই জানা যায়নি। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হেমন্ত সোরেনকে এর আগে গত ১২ ডিসেম্বর রাঁচিতে ইডি-র দফতরে ডেকে পাঠানো হয়েছিল, সেবারও তিনি যাননি।

শনিবার ইডি সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে দিল্লিতে ইডি-র দফতরে হাজিরা দিতে বলা হয়েছে, এটি তাঁকে পাঠানো সপ্তম সমন। ইডি সূত্রে জানা গিয়েছে, জমি দুর্নীতির সঙ্গে সম্পর্কিত মামলায় তাঁকে সমন পাঠানো হয়েছে। এই সমনের প্রেক্ষিতে হেমন্ত সোরেন অথবা তাঁর দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Releated Posts

বেঙ্গালুরুর বিধান সৌধের সামনে পথে মারামারি, গ্রেফতার ৪ নেপালি নাগরিক

বেঙ্গালুরু, ৩০ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর বিধান সৌধের সামনে প্রকাশ্য রাস্তায় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় চার নেপালি নাগরিককে…

ByByNews Desk Jun 30, 2026

২০২৩ সালের রামনবমী হিংসা মামলায় তৃণমূল কাউন্সিলর শাকির আলিকে গ্রেফতার করল এনআইএ

কলকাতা, ৩০ জুন (আইএএনএস): ২০২৩ সালের রামনবমী শোভাযাত্রাকে কেন্দ্র করে হুগলির রিষড়ায় সংঘটিত হিংসার ঘটনায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর…

ByByNews Desk Jun 30, 2026

ছয় মাসের জন্য ফের সিবিডিটি-র চেয়ারম্যান পদে রবি আগরওয়ালের পুনর্নিয়োগে কেন্দ্রের অনুমোদন

নয়াদিল্লি, ৩০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় সরকার রবি আগরওয়াল-কে আরও ছয় মাসের জন্য চুক্তিভিত্তিকভাবে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড (সিবিডিটি)-র…

ByByNews Desk Jun 30, 2026

গ্রিসেও চালু হল ইউপিআই, ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিশ্বব্যাপী বিস্তার: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৩০ জুন (আইএএনএস): ভারতের ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) এখন গ্রিসেও চালু হয়েছে। এর ফলে যোগ্য গ্রাহকেরা তাৎক্ষণিক,…

ByByNews Desk Jun 30, 2026
Scroll to Top