News Flash

  • Home
  • দিনের খবর
  • মহারাষ্ট্রের রায়গড়ে বাস উল্টে মৃত্যু দু’জনের, আহত কমপক্ষে ৫৫ জন
Image

মহারাষ্ট্রের রায়গড়ে বাস উল্টে মৃত্যু দু’জনের, আহত কমপক্ষে ৫৫ জন

রায়গড়, ৩০ ডিসেম্বর (হি.স.): মহারাষ্ট্রের রায়গড় জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি বাস। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের, এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে ৫৫ জন। শনিবার সকাল ৭.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে রায়গড় জেলায় মানগাঁও থানার অন্তর্গত তামহানি ঘাট এলাকায়। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রায়গড়ের পুলিশ সুপার সোমনাথ ঘার্গে বলেছেন, শনিবার সকাল ৭.৩০ মিনিট নাগাদ রায়গড় জেলায় মানগাঁও থানার অন্তর্গত তামহানি ঘাট এলাকায় একটি ট্রাভেল বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের ও কমপক্ষে ৫৫ জন কমবেশি আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

বেঙ্গালুরুর বিধান সৌধের সামনে পথে মারামারি, গ্রেফতার ৪ নেপালি নাগরিক

বেঙ্গালুরু, ৩০ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর বিধান সৌধের সামনে প্রকাশ্য রাস্তায় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় চার নেপালি নাগরিককে…

ByByNews Desk Jun 30, 2026

২০২৩ সালের রামনবমী হিংসা মামলায় তৃণমূল কাউন্সিলর শাকির আলিকে গ্রেফতার করল এনআইএ

কলকাতা, ৩০ জুন (আইএএনএস): ২০২৩ সালের রামনবমী শোভাযাত্রাকে কেন্দ্র করে হুগলির রিষড়ায় সংঘটিত হিংসার ঘটনায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর…

ByByNews Desk Jun 30, 2026

ছয় মাসের জন্য ফের সিবিডিটি-র চেয়ারম্যান পদে রবি আগরওয়ালের পুনর্নিয়োগে কেন্দ্রের অনুমোদন

নয়াদিল্লি, ৩০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় সরকার রবি আগরওয়াল-কে আরও ছয় মাসের জন্য চুক্তিভিত্তিকভাবে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড (সিবিডিটি)-র…

ByByNews Desk Jun 30, 2026

গ্রিসেও চালু হল ইউপিআই, ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিশ্বব্যাপী বিস্তার: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৩০ জুন (আইএএনএস): ভারতের ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) এখন গ্রিসেও চালু হয়েছে। এর ফলে যোগ্য গ্রাহকেরা তাৎক্ষণিক,…

ByByNews Desk Jun 30, 2026
Scroll to Top