News Flash

Image

ত্রিপুরায় দুই এনএলএফটি বৈরীর আত্মসমর্পণ

আগরতলা,৩০ ডিসেম্বর : আজ এনএলএফটি( বিশ্ব মোহন) গোষ্ঠীর দুইজন তালিকাবিহীন বৈরী বিএসএফ-র কাছে আত্মসমর্পণ করেছেন। ধলাইয়ের ছামনুর অধীনে বর্ডার আউট পোস্ট (বিওপি) আর সি নাথ এলাকায় তারা আত্মসমর্পণ করেছে। বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ অধিকারী এক বিবৃতিতে এই সংবাদ জানিয়েছেন।

ধলাই জেলার ছামনুর থালছড়ার এলাকার বাসিন্দা প্রহর জয় ত্রিপুরা এবং দেবজয় ত্রিপুরা দুই এনএলএফটি বৈরী আত্মসমর্পণ করেছ। তারা গত অক্টোবরে এনএলএফটি (বিএম) দলে যোগ দিয়েছিল। বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ অধিকারী জানিয়েছেন, সহিংসতার পথ ছেড়ে স্বাভাবিক জীবন অবলম্বন করতে এবং দেশের মূল স্রোতে যুক্ত হওয়ার জন্য তারা আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিয়েছেন ।

এদিন তিনি আরও বিবৃতিতে জানিয়েছেন, রাজ্য গত কয়েক দশক ধরে বৈরী প্রবণ বলে চিহ্নিত। কেন্দ্রীয় সংস্থা এবং রাজ্য কর্তৃপক্ষের প্রচেষ্টার কারণে সাম্প্রতিক কালে এনএলএফটি( বিশ্ব মোহন) গোষ্ঠীর বেশ কয়েকজন ক্যাডার সমাজের মূল স্রোতে ফিরে যেতে পছন্দ করেছে।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top