News Flash

  • Home
  • দেশ
  • লাঞ্ছিতা মহিলা পুলিশকর্মীর অভিযোগপত্র দাখিল করে রাজ্যের হালের সমালোচনা সুকান্তর
Image

লাঞ্ছিতা মহিলা পুলিশকর্মীর অভিযোগপত্র দাখিল করে রাজ্যের হালের সমালোচনা সুকান্তর

কলকাতা, ২৯ ডিসেম্বর, (হি.স.): লাঞ্ছিতা মহিলা পুলিশকর্মীর অভিযোগপত্র দাখিল করে রাজ্যের হালের সমালোচনা করলেন পশ্চিমবঙ্গ বিজেপি-র সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।

পুলিশ সূত্রের খবর, শ্লীলতাহানির শিকার হওয়া ওই মহিলা পুলিশ কর্মী রাজ্য পুলিশের র‌্যাফে কর্মরত রয়েছেন। পানিহাটি উৎসবের ডিউটিতে গত ২৩ ডিসেম্বর তিনি গিয়েছিলেন।

অভিযোগ, সেদিন রাত সাড়ে দশটা নাগাদ মেলা প্রাঙ্গনেই একদল মদ্যপ যুবকের শ্লীলতাহানির শিকার হন তিনি।
শুক্রবার সুকান্তবাবু এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “পশ্চিমবঙ্গে একজন সাধারণ মহিলার অবস্থা কল্পনা করুন! যদি একজন মহিলা পুলিশ আধিকারিক নিজেই তৃণমূল কর্মীর বিরুদ্ধে দুর্ব্যবহার ও লাঞ্ছনার অভিযোগ তোলেন…।
মমতা বন্দ্যোপাধায়ের লজ্জাজনক প্রশাসন।”

সূত্রের খবর, সেদিন ডিউটিতে থাকা অন্যান্য পুলিশ কর্মীরাই ওই মহিলা পুলিশ কর্মীকে মদ্যপদের হাত থেকে রক্ষা করেন। তখনই অভিযুক্তদের গ্রেফতার করা হল না কেন, উঠছে সেই প্রশ্নও। প্রশ্ন উঠছে, উর্দি থাকা সত্ত্বেও যদি একজন মহিলা পুলিশ কর্মীর সঙ্গে এমন ঘটনা ঘটে তাহলে সাধারণ মহিলাদের সুরক্ষা কোথায়?

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top