ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর।। আগামী ৩০ ডিসেম্বর থেকে অনূর্ধ্ব-২৩ মহিলাদের শিবির পুনরায় শুরু হচ্ছে। এবার বিসিসিআই আয়োজিত একদিবসীয় ক্রিকেট টুর্নামেন্টের জন্য। শিবিরে ফের ২৫ জনকে ডাকা হয়েছে। খেলোয়াড়রা রিপোর্ট করবে ৩০ ডিসেম্বর বিকেল চারটায়। বিসিসিআই আয়োজিত আসন্ন জাতীয় অনূর্ধ্ব ২৩ মহিলা একদিনের সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২৪ এর জন্য ত্রিপুরা দলের প্রস্তুতি চলবে। প্রাথমিক বাছাইয়ের পর চূড়ান্ত রাজ্য দল গঠন করা হবে। এই ফিটনেস ক্যাম্পের জন্য ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সেক্রেটারি ইনচার্জ জয়ন্ত দে এক প্রেস বিবৃতিতে ২৫ সদস্য বিশিষ্ট সম্ভাব্য রাজ্য দলের খেলোয়াড়দের নাম ঘোষণা করেছেন। অনূর্ধ্ব ২৩ মহিলা বিভাগে সম্ভাব্য রাজ্য দলটি হল: অন্বেষা দাস, অনামিকা দাস, মমিতা দেব, প্রিয়াঙ্কা সাহা, প্রিয়া সূত্রধর, অন্তরা দাস, পায়েল নমঃ, রূপালী দাস, রিফু দেববর্মা, নিবেদিতা দাস, নিকিতা সরকার, পূজা পাল, পূজা দাস, জুয়েল ভাওয়াল, সেবিকা দাস, কৃত্বিকা কর্মকার, মেঘা সরকার, প্রিয়া ত্রিপুরা, দেবাদ্রিতা দেব, শিল্পী দেবনাথ, রেশমি নোয়াতিয়া, তনুশ্রী সাহা, অভিধা বর্ধন, প্রিয়া সরকার, প্রিয়াংকা নোয়াতিয়া। সাপোর্ট স্টাফ হিসেবে রয়েছেন চীফ কোচ সন্দীপ দাহাদ, কোচ দেবব্রত চৌধুরী, ফিজিও পাপিয়া দেবনাথ, ট্রেইনার অমিতাভ নাথ। বাছাইকৃত প্রত্যেককে আগামী ৩০ ডিসেম্বর বেলা দুইটায় পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে রিপোর্ট করতে বলা হয়েছে।

মহিলা অনূর্ধ্ব-২৩ এক দিবসীয় ক্রিকেটের জন্য আগামীকাল থেকে শিবিরে ২৫ জন
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

















