News Flash

  • Home
  • দিনের খবর
  • রাঁচিতে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা গাড়ির, প্রাণ হারালেন ৪ জন
Image

রাঁচিতে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা গাড়ির, প্রাণ হারালেন ৪ জন

রাঁচি, ২৮ ডিসেম্বর (হি.স.): ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারল একটি যাত্রীবোঝাই গাড়ি। বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগার পর গাড়িটি উল্টে যায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। বৃহস্পতিবার ভোররাতে এই দুর্ঘটনাটি ঘটেছে। রাঁচি পুলিশ জানিয়েছে, একটি দ্রুতগামী গাড়ি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে, এরপর উল্টে যায়। গাড়িটি উল্টে ঘটনাস্থলেই চালক-সহ চারজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছয়। এরপর স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় তাদের হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা সবাইকে মৃত ঘোষণা করেন। নিহতরা বরিয়াতু বস্তি ও ওরমাঞ্জির বাসিন্দা। সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক লক্ষ্মী কান্ত জানান, ভোররাত আড়াইটে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। রাজু সাহ নামে একজনকে নামাতে সুইফট ডিজিয়ার গাড়িতে করে ওরমাঞ্জি যাচ্ছিলেন সবাই।

Releated Posts

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top