News Flash

  • Home
  • দিনের খবর
  • শ্রীনগর শহরে সর্বনিম্ন তাপমাত্রা শূন্যের নিচে
Image

শ্রীনগর শহরে সর্বনিম্ন তাপমাত্রা শূন্যের নিচে

জম্মু ২৮ ডিসেম্বর (হি. স.) : কাশ্মীর উপত্যকায় ক্রমাগত শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় বৃহস্পতিবার শ্রীনগর শহরের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৩.৩ ডিগ্রিতে পৌঁছেছে। এদিন সকালে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা পাঁচ মিটারে নেমে গেছে। যার জেরে শ্রীনগরে যানবাহন ও পথচারীদের চলাচল ব্যাহত হয়েছে।

৩১ ডিসেম্বর পর্যন্ত সকাল থেকে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যেখানে গুলমার্গ ও পাহলগামে মাইনাস ২.৬ এবং মাইনাস ৫.৪ ডিগ্রি সেলসিয়াস।

লাদাখ অঞ্চলের লেহ শহরে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১৩.২, কার্গিলে মাইনাস ১০.৬ এবং দ্রাসে মাইনাস ১২.৮। জম্মু শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৮, কাটরায় ৭.২, বাটোতে ৬.২, ভাদেরওয়াতে ২ এবং বানিহালে ৯.২।

স্থানীয়ভাবে চিল্লাই-ই-কালান নামে পরিচিত তীব্র ঠান্ডার ৪০ দিনের দীর্ঘ সময়কাল ২১ ডিসেম্বর শুরু হয়েছিল এবং ৩০ জানুয়ারি শেষ হবে।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top