News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লি-সহ উত্তর ভারত শীতে কাঁবু, ঘন কুয়াশায় রেল, গাড়ি ও বিমান চলাচল প্রভাবিত
Image

দিল্লি-সহ উত্তর ভারত শীতে কাঁবু, ঘন কুয়াশায় রেল, গাড়ি ও বিমান চলাচল প্রভাবিত

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.): দিল্লি-সহ গোটা উত্তর ভারতজুড়ে কনকনে শীতের দাপট বজায় রয়েছে। ঠান্ডার মধ্যে ঘন কুয়াশায় প্রভাবিত হচ্ছে স্বাভাবিক জনজীবন। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী আরও ৩-৪ দিন এমনই কুয়াশা থাকবে দিল্লি-সহ উত্তর ভারতজুড়ে। আবহাওয়া দফতর পূর্বাভাসে এটাও জানিয়েছে যে, আগামী রবিবার পর্যন্ত পঞ্জাবের বিভিন্ন অংশে ঘন কুয়াশা বজায় থাকবে। এছাড়াও হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং উত্তর প্রদেশের কিছু অংশে দুই-তিন দিন অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশা।

নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর, যা এই মাসের ৩০ তারিখ থেকে উত্তর-পশ্চিম ভারতকে প্রভাবিত করতে পারে। আগামী ৫ দিনের মধ্যে দেশের উত্তরাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তনের পূর্বাভাস নেই। এদিকে, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় দিল্লি-সহ উত্তর ভারতে বৃহস্পতিবারও জনজীবন প্রভাবিত হয়েছে। কুয়াশা এবং কম দৃশ্যমানতার কারণে দিল্লি থেকে আসা এবং ছেড়ে যাওয়া ট্রেনগুলি বিলম্বিত হয়েছে। উত্তর রেল জানিয়েছে, অনেক ট্রেন দেরিতে চলছে। ঘন কুয়াশার জন্য সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর। সড়ক দুর্ঘটনা এড়াতে গাড়ির চালকদেরও সতর্কতা করা হয়েছে। বিঘ্নিত হয়েছে উড়ান পরিষেবাও।

Releated Posts

ভোজপুর-কাম-বক্সার স্থানীয় কর্তৃপক্ষ এমএলসি কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা ইসিআইয়ের

পাটনা, ৯ এপ্রিল (আইএএনএস): নির্বাচন কমিশন (ইসিআই) বৃহস্পতিবার বিহার বিধান পরিষদের ভোজপুর-কাম-বক্সার স্থানীয় কর্তৃপক্ষ আসনে উপনির্বাচনের ঘোষণা করেছে।…

ByByNews Desk Apr 9, 2026

হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলির নিরাপদ চলাচল নিশ্চিতে উদ্যোগ নেবে দক্ষিণ কোরিয়া

সিউল, ৮ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ কোরিয়া সরকার বুধবার জানিয়েছে, হরমুজ প্রণালী-তে আটকে থাকা তাদের তেলবাহী জাহাজগুলির নিরাপদ ও…

ByByNews Desk Apr 8, 2026

মোহসিনা কিদওয়াইয়ের প্রয়াণে শোকাহত কংগ্রেস, ‘দেশজুড়ে নারীদের অনুপ্রাণিত করেছেন’—রাহুল, খাড়গে

নয়াদিল্লি, ৮ এপ্রিল (আইএএনএস): প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ মোহসিনা কিদওয়াই-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন লোকসভার…

ByByNews Desk Apr 8, 2026

ভিলাই স্টিল প্ল্যান্টে টারবাইন বিস্ফোরণে ভয়াবহ আগুন, আহত ৫

রায়পুর/দুর্গ, ৭ এপ্রিল (আইএএনএস): ছত্তিশগড়ের দুর্গ জেলায় অবস্থিত ভিলাই ইস্পাত কারখানা-এ টারবাইন বিস্ফোরণের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল…

ByByNews Desk Apr 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top