News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামীকাল জাতীয় কংগ্রেসের ১৩৯ তম প্রতিষ্ঠা দিবস
Image

আগামীকাল জাতীয় কংগ্রেসের ১৩৯ তম প্রতিষ্ঠা দিবস

আগরতলা, ২৭ ডিসেম্বর: ২৮ ডিসেম্বর  জাতীয় কংগ্রেসের ১৩৯ তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে সমগ্র ভারতবর্ষের সাথে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলাস্থিত রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১ নম্বর হলে সকাল ১১ ঘটিকায় এক  অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

উক্ত অনুষ্ঠানে দলের ধারাবাহিকতা বজায় রেখে যাঁরা দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন এবং দলের জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছেন তাদের ও তাঁদের পরিবার পরিজনদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সন্মাননা প্রদান করা হবে।

 এই মহৎ অনুষ্ঠানে রাজ্যের সকল সংগ্রামী কংগ্রেসীরা উপস্থিত থেকে অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত করার আহ্বান জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস  কুমার সাহা। 

এ দিন সকাল ৯:০০ টায় আগরতলা কংগ্রেস ভবনে পতাকা উত্তোলন  এবং সকাল ৯:৩০ মিনিটে আগরতলা গান্ধীঘাটে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন কংগ্রেস নেতৃবৃন্দ। সকাল ১০:৩০ মিনিট থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের হল নাম্বার ১ এ মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।উক্ত অনুষ্ঠানে সকল জেলা, ব্লক, শাখা সংগঠনের জাতীয়তাবাদী, সংগ্রামী কংগ্রেস নেতা কর্মীবৃন্দদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

Releated Posts

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

কুমারঘাটে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, স্করপিওর পেছনে ধাক্কা ই-রিক্সার, আহত ১

আগরতলা, ২৬ জুলাই: ঊনকোটি জেলার কুমারঘাট-কৈলাসহর ২০৮ নম্বর জাতীয় সড়কের সোনাইমুড়ি এলাকায় শনিবার গভীর রাতে একটি গুরুতর সড়ক…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top