News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দাদুর শ্রাদ্ধানুষ্ঠানের দিন ছাদ থেকে পড়ে মৃত্যু নাতির 
Image

দাদুর শ্রাদ্ধানুষ্ঠানের দিন ছাদ থেকে পড়ে মৃত্যু নাতির 

আগরতলা, ২৭ ডিসেম্বর : দাদুর শ্রাদ্ধানুষ্ঠানের দিন বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে ১২ বছর বয়সী নাতির। ওই ঘটনায় বুধবার ঊনকোটি জেলার ফটিকরায় থানাধীন রাজনগর চেবরী চৌমুহনিতে শোকের ছায়া নেমে এসেছে। মৃত কিশোরের নাম রোহিত ধর। 

 এদিন তাদের বাড়িতে ঐ কিশোরের দাদুর বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠান চলছিল। তখনই  বাড়ির ছাদে কাপড় আনতে যায় সপ্তম শ্রেনিতে পাঠরত রোহিত। কোন একসময় বাড়ির সবার অজান্তে ছাদ থেকে ছিটকে ঘরের পেছনে একটি জঙ্গলে পরে যায় ঐ কিশোর। দীর্ঘক্ষন ধরে তাকে খুঁজে না পেয়ে বাড়ড়ির অন্যরা ঘরের পেছনে যেতেই রক্তাক্ত দেহ পায় কিশোরের। মুহূর্তেই হৈচৈ পড়ে যায় এলাকায়। সঙ্গে সঙ্গেই পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে ফটিকরায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। বাড়িতে তার মা এবং দশম শ্রেনিতে পড়ুয়া এক বোনও রয়েছে।

Releated Posts

উদয়পুর রেলস্টেশনে ১২ কেজি গাঁজাসহ যুবক আটক, চেন্নাই পাচারের সন্দেহ

আগরতলা, ২৬ জুলাই: উদয়পুর রেলস্টেশনে জিআরপি ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা…

ByByReshmi Debnath Jul 26, 2026

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top