News Flash

Image

কুয়ো থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ

আগরতলা,২৭ ডিসেম্বর: কুয়ো থেকে উদ্ধার হয়েছে এক ব্যক্তির মৃতদেহ। লেফুঙ্গা থানার অন্তর্গত তেলেঙ্গা পাড়ায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে,  মৃত ব্যক্তির নাম যুগল তেলেঙ্গা(৬০)। নেশার কারণেই শৌচালয়ের কুয়োতপ পড়ে গিয়ে বেরিয়ে আসতে না পারার কারণে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা পরিবারের সদস্যদের।

বাড়ির লোকজন সহ স্থানীয় বাসিন্দাদের দাবি মৃত এই ব্যক্তি প্রায় প্রতিনিয়তই নেশার ঘোরে আসক্ত থাকতেন তিনি। হয়তো প্রাকৃতিক কাজ সেরে নেওয়ার জন্য শৌচালয়ে যাওয়ার পর নেশায় কারণে সেখানে পড়ে যান। তারপর আর বেরিয়ে আসতে পারেননি। দীর্ঘক্ষণ খোঁজাখুজির পর শৌচালয়ের কুয়োতে এই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন বাড়ির লোকজন সহ এলাকাবাসীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় লেফুঙ্গা থানায়। পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং তদন্ত শুরু করে। পরবর্তী সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের তৎপরতায় এই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় ময়না তদন্তের জন্য। ঘটনার  সুষ্ঠ তদন্ত হলেই আসল রহস্য বেরিয়ে আসবে বলে মনে করেন স্থানীয়রা। 

Releated Posts

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ১০ সেপ্টেম্বর: বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের রাউৎখলা এলাকায়। ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Sep 10, 2026

কালীমন্দিরে চুরি, বাধা দিতে গিয়ে আক্রান্ত, পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শ পল্লী এলাকায় একটি বাড়ির কালীমন্দিরে চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top