News Flash

Image

অনুপম-কাণ্ডে বিতর্কে যেতে নারাজ দিলীপ

পশ্চিম মেদিনীপুর, ২৭ ডিসেম্বর (হি.স.) : অনুপম হাজরা দীর্ঘদিন ধরে সুকান্ত মজুমদার সহ বঙ্গ বিজেপির একাংশকে সমালোচনায় ফালাফালা করছিলেন। তখন সাংসদ দিলীপ ঘোষই বলেছিলেন, “উনি (অনুপম) দলের কেন্দ্রীয় নেতা। উনি নিশ্চয় অনেক কিছু জানেন। রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে সমাধান করা উচিত।” সেই স্বরে ছিল প্রশ্রয়ের সুর।

মঙ্গলবার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে অনুপম হাজরাকে সরায় বিজেপি। এরপর প্রতিক্রিয়ায় কিন্তু দিলীপবাবু যথেষ্ঠ সতর্ক এবং সংযত।

মাসখানেক ধরে বঙ্গ বিজেপি নেতৃত্বের একাংশের বিরুদ্ধে লাগাতার গোলাবর্ষণ করে যাচ্ছিলেন অনুপম। রাজ্য সভাপতি পদে সুকান্ত মজুমদারের যোগ্যতা নিয়ে প্রশ্ন করেন তিনি। তাছাড়া দলের অন্দরে দুর্নীতি নিয়ে পরের পর সামাজিক মাধ্যমে পোস্ট করেন অনুপম। দলকে কাঠগড়ায় তুলে ‘চোরমুক্ত বিজেপি চাই’ স্লোগান তোলেন তিনি। বিশ্বভারতীর ফলক বিতর্কে শান্তিনিকেতনে তৃণমূলের মঞ্চেও পৌঁছে গিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত বিজেপির জাতীয় স্তরের পদ খোয়াতে হল তাঁকে।

এই প্রসঙ্গে বুধবার প্রাতর্ভ্রমণের সময় দিলীপ ঘোষকে জিগ্যেস করা হলে তিনি বলেন, ‘‘ওটা পার্টির সিদ্ধান্ত। আমাকেও সরিয়ে দিয়েছে এক সময়। এটা সর্ব ভারতীয় সিদ্ধান্ত। আমাদের কিছু বলার নেই।”

Releated Posts

‘আমেরিকায় বসে কেউ জড়িত ছিল, বহু গোপন তথ্য সামনে আসবে’, বিরোধীদের নিশানা গিরিরাজ সিংয়ের

পাটনা, ২৬ জুলাই (আইএএনএস): বিদেশি অর্থায়নের মাধ্যমে দেশে অশান্তি তৈরির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করে বিরোধীদের বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Jul 26, 2026

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top