News Flash

  • Home
  • খেলা
  • ‌Cricket : সদর অনূর্ধ্ব-‌১৩ ছোটদের ক্রিকেট সুপার ফোরের লড়াই আজ থেকে
Image

‌Cricket : সদর অনূর্ধ্ব-‌১৩ ছোটদের ক্রিকেট সুপার ফোরের লড়াই আজ থেকে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর।। সুপার ফোরের লড়াই শুরু মঙ্গলবার থেকে। নরসিংগড় পঞ্চায়েত মাঠে শক্তিশালী এন এস আর সি সি খেলবে চাম্পামুড়া সি সি-‌র বিরুদ্ধে এবং তালতলা মাঠে প্রগতি প্লে সেন্টার খেলবে এ ডি নগরের বিরুদ্ধে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। গ্রুপ লিগে দুরন্ত খেলে ৪ দল উঠে আসলো সুপার ফোরে। ৪ দলই সোমবার শেষ প্রস্তুতি সেরে নেয়। সুপারের প্রথম লড়াইয়ে ফেভারিট হিসাবেই মাঠে নামবে এন এস আর সি সি এবং প্রগতি পি সি। তবে ওই দুই দলকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত বাকি দুই দলও । তবে যে দলের ব্যাটসম্যান-‌রা স্কোরবোর্ডে বড় স্কোর গড়তে পারবে সেই দলই জয় পেয়ে মাঠ ছাড়বে। ৪ দলেই বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার রয়েছে, যারা যে কোনও সময় ম্যাচের চাকা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এন এস আর সি সি তাকিয়ে থাকবে অনশ ভাটনাগর এবং শায়ন্তন করের দিকে। শায়ন্তন ব্যাটের পাশাপাশি উইকেটের পেছনেও দলকে বড় ভরষা দিচ্ছে। প্রগতি তাকিয়ে থাকবে দুরন্ত ফর্মে থাকা উইকেট রক্ষক ব্যাটসম্যান শ্রেষ্ঠাংশু দেব এর দিকে। এছাড়া দলে রয়েছে দেবপ্রিয় দে, যশ দেববর্মা। চাম্পামুড়া তাকিয়ে থাকবে তানিষ্ক চক্রবর্তী, শুভ্রজিৎ চক্রবর্তীর দিকে, তেমনি এ ডি নগর তাকিয়ে থাকবে নীলেশ সূত্রধর, তীর্থ চক্রবর্তীর দিকে। চার দলের কোচ জয় কিসোর দেববর্মা, কর্ণ দেববর্মা, নয়নমনি দেববর্মা এবং খোকন দে সুপারের প্রথম ম্যাচে জয় পাওয়া নিয়ে আশাবাদী। সেই লক্ষে ৪ কোচই তঁার অস্ত্রদের শেষবার শান দিয়ে নেন সোমবার। পাশাপাশি প্রতিপক্ষকে হারানোর ছকও কষে নেন।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top