News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Dharmanagar : উত্তর জেলা সফরে সাংসদ, যোগদান করলেন বিভিন্ন অনুষ্ঠানে 
Image

Dharmanagar : উত্তর জেলা সফরে সাংসদ, যোগদান করলেন বিভিন্ন অনুষ্ঠানে 

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৫ ডিসেম্বর : লোকসভার নির্বাচনকে সামনে রেখে শাসক দল প্রচারে ঝাঁপিয়ে পড়তে শুরু করেছে। যখন বিরোধী দলগুলি কুম্ভ-নিদ্রায় আচ্ছন্ন তখন শাসকদলের বিভিন্ন স্তরের নেতারা জনসংযোগে এলাকা চোষে বেড়াচ্ছেন। এরই অঙ্গ হিসাবে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের বর্তমান সাংসদ রেবতি ত্রিপুরা দিল্লি থেকে সরাসরি রাজ্যে এসে উত্তর ত্রিপুরার মধ্যে দিয়ে তিনি নির্বাচনের কাজ শুরু করে দিয়েছেন। 

রবিবারের পর সোমবারও সারাদিন উত্তর জেলায় সাংগঠনিক এবং প্রশাসনিক কাজকর্ম সম্পন্ন করে কৈলাসহরের চিনি বাগানে একটি অনুষ্ঠানে যোগদান করেছেন। সেখান থেকে বড়দিন উপলক্ষ্যে দারচুই এ একটি অনুষ্ঠানে যোগদান করেছেন। সেখান থেকে করমছড়াতে দুটি বস্ত্রদান শিবিরে যোগদান করেছেন সাংসদ। 

পূর্ব ত্রিপুরায় যে ৩০টি বিধানসভা এলাকা রয়েছে তা চষে বেরিয়ে মানুষের সাথে যত বেশি সম্ভব জনসংযোগ বাড়িয়ে তুলছেন সাংসদ। 

এদিন সাংসদ বলেন, তিনি হিন্দু এবং হিন্দু হিসেবে গর্বিত। কিন্তু অন্যান্য ধর্মের প্রতি উনার সমান শ্রদ্ধা রয়েছে। তিনি বলেন, সাংসদ হওয়ার পর এখন পর্যন্ত ২৩৫টি প্রশ্ন তিনি সংসদে উত্থাপন করেছেন এবং রাজ্যের জন্য যেসব সমস্যা নিয়ে সংসদে প্রশ্ন উপস্থাপন করেছেন অধিকাংশ সমস্যার সমাধান হয়ে গেছে। কারণ বর্তমান কেন্দ্রীয় সরকার মানুষের কাজে মানুষের সাথে সবসময় থাকার অঙ্গীকারবদ্ধ। 

এছাড়াও এদিন সাংসদ ধর্মনগরের অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ির স্বল্পতা এবং হাসপাতালের বর্তমান অবস্থার কেমন করে উন্নতি সাধন করা যায় বিশেষ করে পরিষেবার ক্ষেত্রে কি করা যায় সে বিষয়ে উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবেন বলে আশ্বাস প্রদান করেছেন।

Releated Posts

বিশ্রামগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই তিনটি দোকান

বিশ্রামগঞ্জ, ৯ মে : বিশ্রামগঞ্জ বাজার এলাকায় শনিবার দিনদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডে তিনটি…

ByByTaniya Chakraborty May 9, 2026

উত্তর ব্রজপুরে অদ্ভুত কাণ্ড, শৌচালয়ের গর্তে নেমে ধ্যানে যুবক

বিশালগড়, ৯ মে: বিশালগড় থানাধীন উত্তর ব্রজপুর এলাকায় এক যুবকের অস্বাভাবিক আচরণকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByTaniya Chakraborty May 9, 2026

পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী গৃহবধূ

আগরতলা, ৯ মে: সাতসকালে এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর ক্যাম্পের মাঠ সংলগ্ন এলাকায়। পারিবারিক অশান্তির…

ByByTaniya Chakraborty May 9, 2026

রাহুলকিশোর রায়ের মৃত্যু ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট, থানায় অভিযোগ বর্নালী গোস্বামীর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ মে :ধর্মনগরের বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতি রাহুল কিশোর রায়-এর রহস্যজনক মৃত্যুকে ঘিরে রাজনৈতিক…

ByByTaniya Chakraborty May 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top