News Flash

  • Home
  • প্রধান খবর
  • Jammu & kashmir : কমান্ডারদের কাছ থেকে বর্তমান পরিস্থিতি জানতে পুঞ্চ সেক্টরে সেনাপ্রধান
Image

Jammu & kashmir : কমান্ডারদের কাছ থেকে বর্তমান পরিস্থিতি জানতে পুঞ্চ সেক্টরে সেনাপ্রধান

জম্মু, ২৫ ডিসেম্বর (হি.স.) : কমান্ডারদের কাছ থেকে বর্তমান স্থল পরিস্থিতি জানতে সোমবার পুঞ্চ সেক্টরে উপস্থিত হন সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে। পুঞ্চ সেক্টরে বৃহস্পতিবার সন্ত্রাসবাদী হামলার পর তিনি এদিন সেনার গাড়িতে করে সেখানে উপস্থিত হন।

সন্ত্রাসবাদী হামলার পর জম্মু বিভাগের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে সোমবার রাজৌরি যান জেনারেল মনোজ পান্ডে। সোমবার রাজৌরির স্থল পরিস্থিতি পর্যালোচনা করেন সেনাপ্রধান। ঊর্ধ্বতন সেনা আধিকারিকরা মনোজ পান্ডেকে সন্ত্রাসবিরোধী অভিযান এবং নিরাপত্তা গ্রিড শক্তিশালী করতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানান।পুঞ্চের সীমান্ত জেলার সুরনকোট এলাকায় ডেরা কি গালি এবং বুফলিয়াজের মধ্যে বৃহস্পতিবার সেনাবাহিনীর দুটি গাড়িতে সন্ত্রাসবাদীরা হামলা চালালে পাঁচ সেনার মৃত্যু হয়। এরপর থেকে সন্ত্রাসবাদীদের ধরতে পুঞ্চে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
মনোজ পান্ডে এদিন কমান্ডারদের সঙ্গে কথা বলেন। তাদের সবচেয়ে পেশাদার পদ্ধতিতে অপারেশন পরিচালনা করতে এবং সমস্ত চ্যালেঞ্জের বিরুদ্ধে অবিচল থাকতে উৎসাহিত করেন জেনারেল মনোজ পান্ডে। লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চীফ, উত্তর কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈন, জম্মু-ভিত্তিক হোয়াইট নাইট কর্পস, সিনিয়র বেসামরিক প্রশাসন এবং পুলিশ আধিকারিকদের সন্ত্রাসবিরোধী অভিযানের জন্য রাজৌরিতে মোতায়েন করা হবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আধিকারিকরা জানিয়েছেন, ঘটনাস্থলের কাছাকাছি অনুসন্ধান অভিযান চলছে। পুঞ্চ এবং রাজৌরিতে টানা তৃতীয় দিন ধরে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top