News Flash

  • Home
  • দেশ
  • উত্তরপ্রদেশের বাহরাইচে ট্রাক ও বাসের সংঘর্ষে মৃত ৩, আহত ১২
Image

উত্তরপ্রদেশের বাহরাইচে ট্রাক ও বাসের সংঘর্ষে মৃত ৩, আহত ১২

বাহরাইচ, ২৫ ডিসেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশের বাহরাইচ জেলায় ট্রাক ও বাসের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার বাহরাইচ-শ্রাবস্তি সড়কে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ১২ জনেরও বেশি। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ডিএম ও এসপি ঘটনাস্থল পরিদর্শন করেন। আহতদের চিকিৎসার যেন কোনওরকম গাফিলতি না হয় তার নির্দেশ দেন ডিএম ও এসপি।

চাল বোঝাই ট্রাকটি শ্রাবস্তি থেকে বাহরাইচের দিকে আসছিল এবং বাসটি গুজরাটের রাজকোট থেকে বলরামপুর যাচ্ছিল। ধারসওয়ার কাছে তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে বাস ও ট্রাক দুমড়ে মুচড়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান ডিএম মনিকা রানী ও এসপি প্রশান্ত ভার্মা। এসপি জানিয়েছেন, দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। মৃতরা হলেন, মেহবুব(৩৫), রামরাজ(৩৮) এবং পাপ্পু প্রসাদ(৪০)।
সংঘর্ষ এতটাই মারাত্মক ছিল যে দুটি গাড়িই ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। গাড়ি দুটিকে আলাদা করতে জেসিবি ডাকা হয়।

Releated Posts

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top