News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জ, নগাঁও এবং ধুবড়ি, বিজেপির কাছে ‘ডিফিকাল্ট’ আসন, বলেছেন হিমন্তবিশ্ব শর্মা
Image

করিমগঞ্জ, নগাঁও এবং ধুবড়ি, বিজেপির কাছে ‘ডিফিকাল্ট’ আসন, বলেছেন হিমন্তবিশ্ব শর্মা

জাগিরোড (অসম), ২৪ ডিসেম্বর (হি.স.) : করিমগঞ্জ, নগাঁও এবং ধুবড়ি, লোকসভা নির্বাচনে এবার এই তিন কেন্দ্রে বিজেপি প্রার্থীদের জয়ী হওয়ার ব্যাপারে নিশ্চয়তা দিতে পারছেন না অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তিনি বলেন, এবারের লোকসভা নির্বাচনে এই তিন আসনে জয়ী হওয়া ‘ডিফিকাল্ট’ হবে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হিমন্তবিশ্ব বলেন, ডিলিমিটেশনের পর করিমগঞ্জ, নগাঁও, ধুবড়ি আসন বিজেপির কাছে চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। পরিকল্পনা মতো কাজ না করলে ‘ডিফিকাল্ট’ হবে।

নগাঁও আসনে কংগ্রেসের বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী দরখাস্ত করেছেন, এ সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন, নগাঁও কংগ্রেসের জন্য একটি ভালো আসন। তাই ওই আসনের জন্য দাবিদার বহু। তিনি অবশ্য স্বীকার করেছেন, করিমগঞ্জ এবং ধুবড়ি লোকসভা আসনের সাথে নগাঁও আসন বিজেপির জন্য কঠিন অঞ্চল। তবে সঠিক পরিকল্পনা করে কাজ করলে সাফল্য আসবে।

Releated Posts

গণতান্ত্রিক ঐতিহ্য বজায় রেখে রাজ্য ও দেশের উন্নয়নে কাজ করুন, অরুণাচলের বিধায়কদের রাধাকৃষ্ণনের আহ্বান

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গণতন্ত্রের সর্বোচ্চ ঐতিহ্য বজায় রেখে অরুণাচলপ্রদেশ ও দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সম্মিলিতভাবে কাজ…

ByByNews Desk Sep 9, 2026

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top