News Flash

  • Home
  • দিনের খবর
  • ঝাড়খণ্ডের কোডারমায় গাড়ি ও বাইকের সংঘর্ষ, গুরুতর আহত দুই
Image

ঝাড়খণ্ডের কোডারমায় গাড়ি ও বাইকের সংঘর্ষ, গুরুতর আহত দুই

কোডার্মা, ২৪ ডিসেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডের কোডারমা জেলায় একটি গাড়ি ও বাইকের সংঘর্ষে দুজন যুবক গুরুতর আহত হন। রবিবার সকাল ৯টা নাগাদ কোডারমা থানা এলাকার কোডার্মা উপত্যকায় গাড়ি ও বাইকের মধ্যে প্রচণ্ড সংঘর্ষে বাইক আরোহী দুই যুবক গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, রাজা কুমার (১৬) এবং আরমান খান (২২)। দুজনই ঝাড়খণ্ডের বেহারওয়াতান্ডের বাসিন্দা।

দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ আহতদের চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আরমান খানকে আরও ভালো চিকিৎসার জন্য রাঁচি রিমস-এ রেফার করেন চিকিৎসকরা। গাড়িটি বিহার থেকে কোডারমা দিকে আসছিল। অন্যদিকে বাইকে করে দুই যুবক কোডারমা থেকে বিহারের দিকে আসছিল। তাদের মধ্যে সংঘর্ষেই দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে। কোডারমা থানার পুলিশ গাড়ি দুটিকে নিজেদের হেফাজতে নিয়েছে।

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top